মজাদার রুই মাছের কালিয়া, ভাত-পোলাওয়ের সাথে জমবে অসাধারণ স্বাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি রান্নার ঐতিহ্যে মাছের নানা পদ বিশেষ জায়গা করে নিয়েছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় পদ হলো রুই মাছের কালিয়া। মশলা কষিয়ে তৈরি এই ঝোল-ঝাল রান্না ভাত বা পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি অনুসরণ করে সহজেই ঘরেই বানানো যায় এই মুখরোচক পদ।

উপকরণ: রুই মাছ ৪ টুকরো, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, দারচিনি ২ টুকরা, এলাচ ৩টি, তেজপাতা ২টি, শুকনো লঙ্কা ৩টি, টমেটো পেস্ট ১ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, চিনি আধা চা চামচ, লবণ স্বাদমতো, জল পরিমাণমতো, তেল ১ কাপ।        

রান্নার পদ্ধতি: প্রথমে রুই মাছ ভালো করে ধুয়ে হলুদ ও লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।এরপর উনুনে ফ্রাইপ্যান বসিয়ে তেল গরম করে মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখতে হবে। অন্য একটি প্যানে আবার তেল গরম করে দারচিনি, এলাচ, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এরপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে বাটা, টমেটো পেস্ট ও টকদই দিয়ে মসলা ভালোভাবে কষাতে হবে। মসলা কষে গেলে প্রয়োজনমতো জল দিয়ে দিতে  হবে। এরপর ভেজে রাখা মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। অবশেষে ঝোল মাখা মাখা হয়ে এলে সামান্য চিনি ও লবণ ঠিক করে নামিয়ে নিতে হবে।  

পরিবেশন: গরম গরম রুই মাছের কালিয়া ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এটি অতিথি আপ্যায়নেও একটি আদর্শ পদ হিসেবে ধরা হয়।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা