নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংসারে আর্থিক অনটন, আটকে রয়েছে পাওনা টাকা, মিলছে না কর্মসংস্থানের সুযোগ- এমন নানা সমস্যার সমাধান খুঁজতে অনেকেই ভরসা রাখেন ধর্মীয় আচার-অনুষ্ঠানে। শারদীয়া নবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতেও নানা নিয়ম পালনের রীতি রয়েছে। চলতি বছর ১৯ অক্টোবর পর্যন্ত চলবে নবরাত্রি। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এ বারের নবরাত্রিতে গজকেশরী, সর্বার্থসিদ্ধি, বুধাদিত্য এবং লক্ষ্মীনারায়ণ যোগের মতো কয়েকটি শুভ যোগ তৈরি হয়েছে। এই সময়ে আর্থিক বাধা কাটাতে কয়েকটি বিশেষ টোটকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে।

অর্থকষ্ট কাটাবেন কীভাবে? 

নবরাত্রির যে কোনও এক দিন দেবী দুর্গার পুজোয় দু’টি হলুদের গাঁট নিবেদন করুন। তার পরে দেবীর সামনে বসে শ্রীসূক্ত পাঠ করে আর্থিক সমস্যা দূর করার প্রার্থনা করুন। নবরাত্রি শেষ হলে হলুদের গাঁট দু’টি লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় বা সিন্দুকে রেখে দিন। বিশ্বাস, এতে দেবী লক্ষ্মীর কৃপায় সংসারে ধনসম্পদের বৃদ্ধি হতে পারে।

আটকে থাকা টাকা ফেরত পেতে কী করবেন?

পাওনা টাকা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে? জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুযায়ী, নবরাত্রির শুক্রবার সন্ধ্যায় তুলসীগাছের সামনে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে পারেন। বিশ্বাস, এই নিয়ম পালনে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার মনস্কামনা পূরণের পথ প্রশস্ত হয়।

চাকরি ও কর্মসংস্থানে বাধা কাটাতে কী করবেন? 

কর্মক্ষেত্রে উন্নতি কিংবা নতুন কাজের সন্ধানে রয়েছেন যাঁরা, তাঁদের জন্যও রয়েছে বিশেষ টোটকার উল্লেখ। ২৭টি পানপাতা লাল সুতোয় গেঁথে একটি মালা তৈরি করে রাতে দেবী দুর্গার চরণে নিবেদন করার কথা বলা হয়েছে। কর্মসংস্থানে উন্নতি ও কাজে বাধা কাটানোর প্রার্থনা করতে পারেন। মনস্কামনা পূরণ হলে মালাটি প্রবাহিত জলে বিসর্জন দেওয়ার রীতির কথাও উল্লেখ রয়েছে।

বিয়েতে বাধা কাটাতে কী করবেন?  

বিয়ের কথাবার্তা এগোতে বাধা আসছে? প্রচলিত জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, একটি গোটা সুপারির চারদিকে সিঁদুর লাগিয়ে হলুদ কাপড়ে মুড়ে দেবী দুর্গার চরণে নিবেদন করতে পারেন। দ্রুত বিয়ের কামনায় প্রার্থনা করার পরে নবরাত্রি শেষ হলে সেটি কাপড়-সহ শোওয়ার ঘরে রেখে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা