রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাখিবন্ধন উ‍ৎসব মানেই রং-বেরংয়ের রাখি আর মিষ্টিমুখ। উৎসবের দিনে বাজার থেকে মিষ্টি কিনে আনার বদলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু শাহি কাজু রোল। এই মিষ্টি তৈরিতে খোয়ার প্রয়োজন নেই। কাজু ও চিনি, দুধ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় এই সুস্বাদু মিষ্টি।

উপকরণ

১ কাপ কাজু, ১/২ কাপ গুঁড়ো দুধ(ঐচ্ছিক), প্রয়োজনমতো চিনি, ৩ টেবিল চামচ দুধ, অল্পপরিমাণ জল, সামান্য এলাচ গুঁড়ো, সাজানোর জন্য পেস্তা বা বাদামের কুচি।

পদ্ধতি

প্রথমে কাজুগুলি ভাল করে পরিষ্কার করে শুকনো অবস্থায় মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিন। তবে একেবারে মিহি করতে গিয়ে কাজু থেকে যেন তেল বেরিয়ে না আসে, সেদিকে খেয়াল রাখুন। এরপর একটি প্যানে চিনি ও সামান্য জল দিয়ে চিনির রস তৈরি করুন। এর মধ্যে কাজুর গুঁড়ো ও ১/২ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালভাবে নাড়তে থাকুন। আঁচ কম রেখে মিশ্রণটি নাড়তে হবে, যাতে তলায় লেগে না যায়। এবার ঠান্ডা ফোটানো দুধ এক চা চামচ করে যোগ করুন এবং আলতো করে মেখে একটি মসৃণ ও নরম মণ্ড তৈরি করুন। এই মিশ্রণটি যখন প্যানের গা ছেড়ে একটি নরম ডো-এর মতো হয়ে আসবে, তখন গ্যাস বন্ধ করে দিন। সামান্য ঠান্ডা হলে হাতে ভাল করে মেখে নিন। এরপর একটি বাটার পেপার বা প্লাস্টিক শিটের উপর রেখে বেলে পাতলা করে নিন। এবার ছুরি দিয়ে সমান মাপের টুকরো কেটে প্রতিটি টুকরো রোলের মতো করে গড়ে নিন। উপরে পেস্তা বা বাদামের কুচি দিয়ে সাজিয়ে দিলেই তৈরি শাহি কাজু রোল।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য