পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি যখন বিজয়া দশমীর সিঁদুরখেলা আর মিষ্টিমুখে ব্যস্ত থাকবে আর বাকি দেশ মেতে উঠবে ‘রাবণ দহন’-এর উৎসবে, ঠিক তখনই ভারতের বুকে এমন একটি জায়গা রয়েছে যেখানে গল্পটা সম্পূর্ণ উল্টো। উত্তরপ্রদেশের কানপুরের শিবলা এলাকায় রয়েছে শতাব্দীপ্রাচীন দশানন মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হল, এটি বছরে মাত্র একবার, শুধু দশমীর দিন ১২ ঘণ্টার জন্য খোলা হয়। আর এখানে রাবণকে এক মহাপণ্ডিত এবং শিবভক্ত হিসেবে পুজো করা হয়!

কেন পালিত হয় এই নিয়ম?

১৮৬৮ সালে মহারাজ গুরু প্রসাদ শুক্ল এই মন্দিরটি নির্মাণ করেন। দশমীর সকাল ঠিক ছয়টায় যখন মন্দিরের ভারী লোহার দরজা খোলা হয়, তখন রাবণের পাথরের মূর্তিকে দুধ দিয়ে পবিত্র স্নান করানো হয়। এরপর তাঁকে নানা অলঙ্কার ও ফুল দিয়ে সাজানো হয়। ভক্তরা এখানে এসে রাবণের জন্মদিনের উৎসব পালন করেন। পরিবারের মঙ্গলের জন্য সরষের তেলের প্রদীপ জ্বালানো হয়। এক অদ্ভুত স্থানীয় বিশ্বাস থেকে মহিলারা এখানে রাবণকে ঝিঙে ফুল অর্ঘ্য দেন। মনে করা হয়, এতে বৈবাহিক জীবন সুখের হয় এবং গ্রহের কুপ্রভাব কেটে যায়। সারাদিন প্রায় ২০,০০০ ভক্তের সমাগমের পর, ঠিক সন্ধে ৮:৩০ মিনিটে মন্দিরের পুরোহিত নৈশ আরতি বা শেষ আরতি সম্পন্ন করেন।

কিভাবে যাবেন?

প্রতি বছর শুধুমাত্র দশমীর দিনই এই মন্দির দর্শন সম্ভব। ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী উত্তর ভারতে আগামী ২০ অক্টোবর, মঙ্গলবার দশেরা উদযাপিত হবে। ভিড় এড়াতে সকাল সকাল পৌঁছানোই বুদ্ধিমানের কাজ হবে। কানপুরের শিবলা এলাকাটি শহরের কেন্দ্রস্থলেই অবস্থিত। সরাসরি ট্রেনে কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে পৌঁছে কিংবা বিমানে কানপুর এয়ারপোর্টে নেমে সেখান থেকে লোকাল অটো বা ক্যাব নিয়ে চলে যেতে পারেন কৈলাশ মন্দির চত্বরে।

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর