গ্রীষ্মে ঠান্ডার রাজকীয় রেসিপি, দুধ-দই দিয়েই বানিয়ে ফেলুন ইন্দোরি শিকাঞ্জি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমে ‘শিকাঞ্জি’ বললেই সাধারণত লেবু, পুদিনা আর মশলার ঠান্ডা শরবত চোখের সামনে ভেসে আসে। কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোরে শিকাঞ্জির একেবারে আলাদা রূপে দেখা যায়। এখানে তৈরি হয় ‘ইন্দোরি শিকাঞ্জি’ যা আসলে দুধ, রাবড়ি আর হ্যাং কার্ড বা ঝরানো দই দিয়ে বানানো এক সমৃদ্ধ, ক্রিমি ও রাজকীয় পানীয়। এই পানীয়টি ইন্দোরের স্ট্রিট ফুড সংস্কৃতির অন্যতম জনপ্রিয় অংশ। অনেকেই একে ‘শাহি শিকাঞ্জি’ নামেও চেনেন। সাধারণ লেমনেডের মতো টক নয়, বরং এটি ঘন, মিষ্টি স্বাদের।

উপকরণ

ফুল-ফ্যাট দুধ( ৪ কাপ), হ্যাং কার্ড বা ঝরানো টক দই  ( ২ কাপ), চিনি (৩ টেবিল চামচ ),  পাউডার চিনি ( ২ টেবিল চামচ) ,জাফরান , এলাচ গুঁড়ো( ১/৪ চা চামচ), বরফের টুকরো, পেস্তা ও বাদাম কুচি

পদ্ধতি

প্রথমে একটি ভারী পাত্রে দুধ ফুটিয়ে নিন। এতে চিনি ও জাফরান মিশিয়ে কম আঁচে দুধ অর্ধেক না হওয়া পর্যন্ত ফুটতে দিন। এতে রাবড়ির মতো ঘন তৈরি হবে। এরপর এলাচ গুঁড়ো মিশিয়ে ঠান্ডা করে ৪ থেকে ৬ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এরপর ব্লেন্ডারে ঠান্ডা রাবড়ি, হ্যাং কার্ড, পাউডার চিনি ও কয়েকটি বরফ কিউব দিয়ে ভালভাবে ব্লেন্ড করুন। মিশ্রণটি মসৃণ  হয়ে গেলে গ্লাসে ঢেলে উপর থেকে বাদাম ও পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

ঘন ও ক্রিমি স্বাদের জন্য ফুল ফ্যাট দুধ ব্যবহার করুন। দইয়ের জল পুরোপুরি ঝরিয়ে নিলে পানীয় আরও ঘন হবে।  চাইলে এর সাথে কেশর ও শুকনো ফল বেশি দিয়ে উৎসবের বিশেষ ড্রিংক হিসেবেও পরিবেশন করতে পারেন। গরমের দিনে সাধারণ শরবতের বদলে এই ইন্দোরি শিকাঞ্জি একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবেই।

পুজোর দিনে সন্তানকে বকাঝকা করলে বিপদ হওয়ার আশঙ্কা, জটিল সমস্যার সমাধান হবে

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী