রোজ টক দই খেতে ভাল লাগে না? বানিয়ে নিন স্বাস্থ্যকর ইয়োগার্ট বার্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমে শরীর ঠান্ডা রাখতে চিকিৎসকেরা নিয়মিত দই খাওয়ার পরামর্শ দেন। দই প্রোবায়োটিকের অন্যতম বড় উৎস, যা হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং পেটের স্বাস্থ্যের জন্যও উপকারী। কিন্তু রোজ একঘেয়ে টক দই খেতে অনেকেরই ভাল লাগে না। বিশেষ করে গরমের দিনে যখন ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, তখন দইয়ের স্বাদ বদলাতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু ইয়োগার্ট বার্ক। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন মজাদার। একই সঙ্গে আইসক্রিমের স্বাস্থ্যকর বিকল্প হিসেবেও এখন বেশ জনপ্রিয়।

বর্তমানে স্বাস্থ্যসচেতনদের মধ্যে ইয়োগার্ট বার্কের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। দইয়ের সঙ্গে মধু বা মেপল সিরাপ মিশিয়ে তাতে ফল, বাদাম, চকোলেট চিপ্‌স বা বীজ দিয়ে তৈরি করা হয় এই ঠান্ডা মিষ্টি খাবার। এতে অতিরিক্ত চিনি বা প্রিজ়ারভেটিভ থাকে না, ফলে এটি স্বাস্থ্যকর এবং প্রোটিনে ভরপুর। ছোটদের আইসক্রিমের বদলে এটি সহজেই খাওয়ানো যেতে পারে।

উপকরণ: ২ কাপ জল ঝরানো টক দই বা গ্রিক ইয়োগার্ট, ৩ চামচ মধু বা মেপল সিরাপ, আধ কাপ বাদাম কুচি, ১ থেকে ২ চামচ প্রোটিন পাউডার,  আধ চামচ ভ্যানিলা এসেন্স, ১টি পাকা কলা।

টপিংয়ের জন্য: পেস্তা, কাঠবাদাম বা আখরোট কুচি, চকোলেট চিপ্‌স, নানা রকম বীজ, ফল যেমন বেদানা, কালো আঙুর, আম।

প্রণালী: প্রথমে একটি বেকিং ট্রের উপর পার্চমেন্ট পেপার বিছিয়ে নিন। তারপর জল ঝরানো ফেটানো দইয়ের সঙ্গে মধু বা মেপল সিরাপ, প্রোটিন পাউডার এবং ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে ট্রেতে ঢেলে সমান করে ছড়িয়ে দিন। এরপর কিছু চকোলেট চিপ্‌স গলিয়ে দইয়ের উপর ছড়িয়ে দিন। তারপর কলার ছোট ছোট টুকরো এবং সামান্য বাদাম কুচি উপরে ছড়িয়ে দিন। এবার ট্রেটি ফ্রিজে ৩ থেকে ৪ ঘণ্টা রাখুন। আরও ভালো ফল পেতে সারা রাত রেখে দিতে পারেন। দই পুরোপুরি জমে গেলে বের করে উপরে আরও কিছু বাদাম, চকোলেট চিপ্‌স ও ফলের টুকরো দিয়ে সাজিয়ে নিন। শেষে ছোট ছোট চৌকো টুকরো করে কেটে পরিবেশন করুন। যাঁরা ঠান্ডা মিষ্টি খেতে চান কিন্তু আইসক্রিম এড়িয়ে চলেন, তাঁদের জন্য ইয়োগার্ট বার্ক হতে পারে আদর্শ বিকল্প। স্বাদে অসাধারণ, দেখতে সুন্দর, আবার শরীরের জন্যও উপকারী। তাই রোজকার টক দইয়ের বদলে একদিন বানিয়ে দেখতেই পারেন এই ঠান্ডা মিষ্টি পদ।

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

আয়ুষ্মান কার্ডের e-KYC এখনও হয়নি? ৫ লক্ষের ফ্রী চিকিৎসা পেতে কী করবেনে? জানুন পদ্ধতি

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের