ডিনারে হোক পুষ্টিতে ভরপুর এই পালং পনির

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষাকালে সংক্রমণ লেগেই আছে। পুষ্টিকর খাবার না খেলেই সংক্রমণের খপ্পরে পড়তে হবে। এই বিষয়ে আপনিও কী সজাগ থাকতে চাইছেন? তবে রান্নার সময় একটু বিশেষ যত্ন নিলেই চিন্তা দূর হবে। বিশেষ করে রাতের খাবারটা যদি গন্ডগোলের হয়, তবে গ্যাস-অম্বল, হজম না হওয়ার মতো সমস্যায় ভুগতে হয়। সঠিক খাবার খেলে যায় তবেই রোগ ব্যাধি সব পালাই পালাই। তবে জেনে নিন রাতের ডিনারে দুর্দান্ত স্বাস্থ্যকর এই রেসিপি। পালং পনির – এটি শরীরের পক্ষে ভীষণ উপকারী। এতে রয়েছে ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, জিঙ্ক ও আয়রন। তাই রাতের ডিনারে রাখতেই পারেন পালং পনির।

উপকরণ : ৫০০ গ্রাম পনির, ৩ আঁটি পালং শাক, দই , কাজু বাদাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো চামচ, দারচিনি, লবন ও চিনি, মাখন, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা।

প্রণালী : প্রথমে পালং শাক গরম জলে ভিজিয়ে নিতে হবে। এরপর  পালং শাকের পাতাগুলো ভাল করে কেটে নিতে হবে। এরপর আবারও বরফ জলে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর জল ছেঁকে নিয়ে মিক্সি জারে রেখে পেস্ট করে আলাদা করে রেখে দিতে হবে। এবার দই, কাঁচা লঙ্কা, কাজুবাদাম একসঙ্গে বেটে নিতে হবে।

এবার পনির ছোট ছোট টুকরো করে কেটে নিন। গ্যাস অন করে নিন, এবার একটি কড়াইতে মাখন দিয়ে দিন।মাখন গলে গেলে পনিরগুলো ভালো করে ভেজে তুলে রাখুন। এবার শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি থেঁতো করে তেলের মধ্যে দিয়ে দিন। সমান্য নেড়েচেড়ে নিন। একে একে সব মশলা মিশিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে দিতে হবে। একটু ঘন হয়ে গেলে ভেজে রাখা পনির দিয়ে দিন।

এবার স্বাদমতো লবন ও চিনি দিয়ে রান্না করুন দুই থেকে তিন মিনিট।গ্রেভিটা গাঢ় হয়ে গেলে মাখন দিয়ে নামিয়ে নিন। ব্যাস রেডি পালং পনির। এটি ভাত বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন।

​’বাহ, এখন মুম্বই পুলিশও?’ ইমরানের বিরুদ্ধে ‘দেশ ছাড়’ নোটিশে হতবাক কিরণ রাও, ক্ষুব্ধ প্রেমিকা লেখাও

চলতি মাসে সংসদে বিশেষ অধিবেশন কেন্দ্রের, মহিলা সংরক্ষণ বিল পেশের সম্ভাবনা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বজুড়ে আয় ১২৫.২৫ কোটি টাকা

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী