নবমীর মেনুতে থাকুক রাজকীয় স্বাদ, বাড়িতে বানান জিভে জল আনা পোস্ত মটন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আনন্দ মানেই নতুন পোশাক, ঠাকুর দেখা আর জমিয়ে খাওয়াদাওয়া। অষ্টমীর পর নবমীতে দুপুরের বা রাতের ভোজে থাকে বিশেষ আয়োজন। পাতে যদি থাকে গরম ভাতের সঙ্গে মাখো মাখো খাসির মাংস, তা হলে ভুরিভোজের আনন্দ  হয়ে ওঠে দ্বিগুণ। তবে চেনা কষা মাংস বা ঝোলের বদলে এ বার স্বাদে আনুন একটু নতুনত্ব। বাড়িতেই বানিয়ে ফেলুন পোস্ত মটন। পোস্তর মোলায়েম স্বাদ, সুগন্ধি মশলা আর খাসির মাংসের অসাধারণ মেলবন্ধনে এই পদ হয়ে উঠতে পারে উৎসবের সময়ে মধ্যাহ্নভোজের অন্যতম আকর্ষণ। তবে রেস্তরাঁয় না গিয়েও বাড়ির সাধারণ উপকরণে বানিয়ে ফেলুন পোস্ত মটন। জেনে নিন তৈরির সহজ রেসিপি-  

 উপকরণ

খাসির মাংস – ১ কেজি 

পেঁয়াজ বাটা-৫ টেবিল চামচ

আদা-রসুন বাটা-৩ টেবিল চামচ

পোস্ত বাটা-৪ টেবিল চামচ

পেঁয়াজ কুচি-২টি

গরম মশলা-১ চা চামচ

হলুদ গুঁড়ো- ২ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ২ চা চামচ বা স্বাদমতো

নুন- স্বাদমতো

সর্ষের তেল- ১ কাপ 

চিনি- ১ চা চামচ

জল-প্রয়োজনমতো

পদ্ধতি 

প্রথমে খাসির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর একটি পাত্রে মাংসের সঙ্গে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন মিশিয়ে ভাল করে মেখে নিন। অন্তত ২ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন। এতে মশলার স্বাদ মাংসের ভিতরে ভালভাবে ঢুকে যাবে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিন। তেল গরম হলে সামান্য চিনি দিতে পারেন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।  গরম মশলা দিয়ে নাড়াচাড়া করুন, যাতে মশলার সুগন্ধ বেরিয়ে আসে।  এ বার কড়াইতে ম্যারিনেট করা খাসির মাংস দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। মাঝারি আঁচে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করুন। মাংস থেকে জল বেরোলে সেই জলেই মাংস আরও ১০ মিনিট সেদ্ধ হতে দিন। প্রয়োজন অনুযায়ী অল্প অল্প গরম জল যোগ করুন, যাতে মাংস তলায় লেগে না যায়।

মাংস ভালভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে এলে ঝোলের ঘনত্ব দেখে নিন। প্রয়োজন হলে আরও কিছুক্ষণ ঢাকনা খুলে রান্না করুন। নুন ঠিক আছে কি না পরীক্ষা করে নিন। পোস্তর স্বাদ বজায় রাখতে গ্রেভি খুব বেশি পাতলা না রাখাই ভাল। মাংস পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না নিশ্চিত হয়ে আঁচ বন্ধ করুন।  ব্যস, তৈরি আপনার সুস্বাদু পোস্ত মটন। গরম ভাত, লেবুর টুকরো আর কাঁচালঙ্কার সঙ্গে এই পদ পরিবেশন করলে জমে যাবে নবমীর  খাওয়াদাওয়া। পরিবারের সদস্যদের পাশাপাশি বাড়িতে আসা অতিথিদেরও মন জয় করতে পারে এই অভিনব পদ।  

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

২০ না ২১ অক্টোবর? দশেরা ও বিজয়া দশমীর তারিখ নিয়ে বিভ্রান্তি! জানুন শুভ মুহূর্ত

কথাবার্তায় সংযম রাখুন, নয়তো ভাল বন্ধুকে হারাতে পারেন, জানুন নবমী কার কেমন যাবে

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম