স্বাদবদল করতে দুপুরের মেনুতে রাখুন আম কাসুন্দি কাতলা ভাপা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে ট্রেন্ডিংয়ে রয়েছে আম দিয়ে রকমারি পদ। বিশেষ করে আম দিয়ে চিকেন। এবার অতিথিদের চমক দিতে কাতলা কালিয়া-দই কাতলা ছেড়ে বানিয়ে ফেলুন আম কাসুন্দি দিয়ে কাতলা ভাপা। খেতে হবে দুর্দান্ত। দুপুরে গরম ভাতের সঙ্গে এই পদ পাতে থাকলে বাকি সমস্ত কিছুই সকলে ভুলে যাবে। আঙুল চেটে খাবে ছোট থেকে বড় সকলে। জেনে নিন কীভাবে করবেন রান্না।

উপকরণ

কাতলা মাছের টুকরো ৪ পিস
কাঁচা আম
চিনি
নুন
হলুদ
তেল
কালো সর্ষে
সাদা সর্ষে
আদা
রসুন
কাঁচা লঙ্কা

পদ্ধতি

প্রথমে মাছ ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। তারপর কড়াইতে তেল গরম করে সেগুলি ভাল করে ভেজে নিন। এবার একটি মিশ্রণ বানানোর জন্য একটা মাঝারি সাইজের কাঁচা আম কেটে টুকরো করে নিন। তার পর মিক্সিতে আমের সঙ্গে অল্প করে আদা, রসুন ৩-৪ টি কাঁচা লঙ্কা, এক চামচ কালো সর্ষে, এক চামচ সাদা সর্ষে আর অল্প নুন ও সামান্য জল দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। এবার একটি বড় টিফিন বক্সে এই মিশ্রণ ঢেলে তাতে হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে গুলে নিন। তার উপর দিন ভাজা মাছগুলি। ভাল করে মশলা মিশিয়ে উপর থেকে কাঁচা সর্ষের তেল আর ৩-৪ টি গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিন।.

এবার গ্যাসে একটি কড়াইয়ে জল বসান। তার উপরে একটি স্ট্যান্ড রেখে তাতে এই টিফিন বক্স বসিয়ে দিন। এমন পরিমাণ জল দেবেন যাতে সেই জল টিফিন বক্সের গায়ে লেগে থাকে এবং যেন ডুবে না যায়। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে মিনিট ১০-১৫ রাখলেই তৈরি আম কাসুন্দি কাতলা ভাপা।

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

অনির্দিষ্টকালের জন্যে পিছিয়ে গেল জিতের ‘কেউ বলে বিপ্লবী…’ ছবির মুক্তি, কারণ কী?

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌

সন্ধ্যার টিফিনে তেলে ভাজা নয়, ট্রাই করুন পুষ্টিকর মুসুর ডালের টিক্কি

প্রাতঃরাশে স্বাস্থ্যকর খাবার! শিখে নিন ১০ ধরনের পুষ্টিকর ইডলির রেসিপি