এই মুহূর্তে

রোস্ট-কোর্মা ভুলে যাবেন, বাড়িতে রাঁধুন ফুলকপির কিমা

নিজস্ব প্রতিনিধি: শীতকালে নানা ধরনের নানা রেসিপি হয়। এখন আবার ফিউশন রান্না যুগ।  শীতের বাজারের রাজা ফুলকপির পদের অভাব হয়না। কপির রোস্ট, কোর্মা, ভাজা,  ঝাল-ঝোল কষা থেকে শুরু করে কি না পদ হয়।  সেই তালিকাতে যুক্ত করতে পারেন কিমা ফুলকপি। অবাক লাগছে শুনে। কারণ এতদিন চিকেন বা মাটন কিমার কথা জানা গিয়েছে। ভাবছেন কিমা ফুলকপি কেমন হবে খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখুন। স্বাদ ভুলবেন না। কীভাবে বানাবেন রইল রেসিপি। 

উপকরণ

১টি ফুলকপি

২ টেবিল চামচ অলিভ অয়েল বা সাদা তেল

 আদা

১৫-২০টি রসুনের কোয়া

৩টি কাঁচালঙ্কা

১ চা চামচ গোটা জিরে

এক চিমটে হিং

১ চা চামচ ধনেগুঁড়ো

১ চা চামচ শুকনো লঙ্কাগুঁড়ো

২ টেবিল চামচ টক দই

১০টি রোস্ট করা কাজু

স্বাদমতো নুন

পদ্ধতি 

প্রথমেই গোটা ফুলকপি ভাল করে ধুয়ে জল ঝড়িয়ে নিন। তারপর গ্রেট করে নিন। তারপর মিক্সিতে আদা, রসুন আর কাঁচালঙ্কা  মিহি করে বেটে নিন। এবার কড়াইতে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিন।   অল্প হিং দিন। ফোড়নের গন্ধ  বের হলে তাতে আদা-রসুন-লঙ্কাবাটা  দিন ।  ভাল করে নাড়াচাড়া করে কষিয়ে  দিয়ে দিন গ্রেট করা ফুলকপি। তারপর স্বাদমতো নুন মেশান। নুন দিলে সব্জি থেকে জল বেরোবে। ওই জলেই সেদ্ধ হবে গ্রেট করা কপি। সব মশলা দিয়ে রান্না করুন বেশ কিছুক্ষণ। অল্প সেদ্ধ হয়ে এলে  দই মেশান। তারপর ঢাকা দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ করুন।  ৫-৭ মিনিট পর ঢাকা খুলে  রোস্টেড কাজু ছড়িয়ে দিলেই রেডি  কপি কিমা। গরম গরম ভাত বা রুটির র সঙ্গে পরিবেশন করুন।    

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্ধ্যার চায়ের সঙ্গে রাখুন প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর মসুর ডাল ও পনিরের টিক্কি

শীতের বিদায়ের আগে এবার বানিয়ে খান কমলার প্যান কেক

কলাপাতায় পাবদা পাতুরি, ছুটির দিনে জমে যাবে দুপুরের আহার

প্রেম দিবসে নিজের হাতেই সুইস রোল বানিয়ে মন জিতুন সঙ্গীর, রইল রেসিপি

প্রেম দিবসে ‘গোলাপ চা’ বানিয়ে সঙ্গীকে জানান ‘গুড মর্নিং’

দুধ ছাড়াই বানান ভেগান ঘি, কীভাবে জেনে নিন রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ