মালাইকারি নয়, চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন রোস্ট, জমে যাবে দুপুরের ভোজ

Share:

নিজস্ব প্রতিনিধি:  নতুন বছর। এই সময়ে এখন সকলে চলে যাবে উৎসবের মেজাযে। বন্ধু-বান্ধব থেকে অতিথিদের মন জয় করতে অবশ্যই পাতে থাকবে নানা পদ । বিশেষ বিশেষ দিনে পাতে চিংড়ি থাকবে না তা বললে কি হয়। ভাপা, মালাইকারি কিংবা তরকারি নয় এবার বানিয়ে ফেলুন চিংড়ির রোস্ট। কীভাবে বানাবেন রইল রেসিপি।

উপকরণ 

৬টি বড় মাপের গলদা চিংড়ি

আধ কাপ পেঁয়াজ বাটা

১ চা চামচ আদা বাটা

২ চা চামচ রসুন বাটা

২ চা চামচ কাঁচালঙ্কা বাটা

৩ টেবিল চামচ নারকেল বাটা

আধ কাপ জল ঝরানো টক দই

স্বাদমতো নুন

১ চা চামচ গোলমরিচের গুঁড়ো

৫ গ্রাম গোটা গরমমশলা

১ কাপ বেরেস্তা

পরিমাণ মতো সাদা তেল ও ঘি

 পদ্ধতি 

প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিন। তারপর একটি বাটিতে  দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, কাঁচালঙ্কা বাটা, গোলমরিচগুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশ্রণ বানিয়ে নিন। তারপর তাতে দিয়ে দিন চিংড়ি মাছগুলি।  পনেরো মিনিট রেখে দিন। তারপর একটি কড়াইতে তেল গরম করে  ঘি মিশিয়ে গোটা গরমমশলা ফোড়ন দিন। তারপর মিশ্রণ থেকে মাছ গুলিতুলে হালকা করে ভেজে নিন। মাছ ভাজা হয়ে গেলে বাকি মশলা কষিয়ে নিন।  তেল ছেড়ে  এলে তখন উপর থেকে ঘি আর বেরেস্তা ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। গ্যাস বন্ধ করে  মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রাখুন। ব্যাস রেডি গলদা চিংড়ির রোস্ট। পোলাও বা গরম ভাতের  পরিবেশন করুন।

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ভরুচে ফার্মা সংস্থায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫ শ্রমিক, গুরুতর আহত ৬

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেড়ে নেবে চাকরি? রইল নিরাপদ কেরিয়ারের সন্ধান

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪