ভুলে যাবেন ফিস-চিকেন কাবাব, নিউইয়ার পার্টিতে স্টার্টারে রাখুন আচারি পনির, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি:  এখন চলছে পার্টির মরশুম। বাড়িতে অতিথি-বন্ধুদের আনাগোনা লেগেই রয়েছে।  সন্ধ্যা হলেই বসছে আড্ডার আসর। সামনেই রয়েছে আবার বর্ষবরণের রাত। এই সময়ে দেদারে হয় খাওয়া দাওয়া। পার্টিতে মেনুতে রাখুন আচারি পনির । খেতে হয় দুর্দান্ত।

উপকরণ 

পনির: ২৫০ গ্রাম
ক্যাপসিকাম  ১ টি
পেঁয়াজ  ২ টি মাঝারি (১ টি কুচানো, ১ টি ডুমো করে কাটা)
টমেটো বাটা আধা কাপ
ফেটানো টক দই ২ টেবিল চামচ
আদা-রসুন বাটা  ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা ৩-৪ টি (চেরা)
আচারি মশলা (আধা চা চামচ করে মৌরি, কালো জিরে, সর্ষে এবং সামান্য মেথি )
শুকনো লঙ্কা ২ টি
হলুদ গুঁড়ো  আধা চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো  ১ চা চামচ
আমের আচারের তেল ও মশলা  ১ টেবিল চামচ
সরষের তেল  ৩ টেবিল চামচ
লবণ ও চিনি
ধনেপাতা কুচি

পদ্ধতি

প্রথমে পনিরের টুকরোগুলো সামান্য নুন ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। এবার ওই তেলেই ডুমো করে কাটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ সামান্য নুন দিয়ে ২ মিনিট  নেড়ে তুলে নিন। দেখবেন যেন বেশি নরম না হয়।  এবার  কড়াইয়ে আরও  কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা এবং আধভাঙ্গা করে রাখা ‘আচারি মশলা’ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালী করে ভেজে আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন।  কাঁচা গন্ধ চলে গেলে টমেটো বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিন। তেল ছাড়লে ফেটানো টক দই দিয়ে আঁচ কমিয়ে  নাড়াচাড়া করুন কিছুক্ষণ, এবার
ম্যারিনেশনে আমের আচারের তেল ও মশলা দিয়ে দিন। তাতে যোগ করুন ভেজে রাখা পনির, ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিয়ে আলতো হাতে মিশিয়ে নিন।  নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ৩-৪ মিনিট ঢাকা দিয়ে রাখুন। হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিন  ধনে পাতা।

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে