এই মুহূর্তে

শীতকালের সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন সয়াবিন পপকর্ন

নিজস্ব প্রতিনিধি: শীতকালের সন্ধ্যা মানেই বসবে চায়ের আসর। এই ঠান্ডায় কি শুধু চা খেতে ভালো লাগে। সঙ্গে যদি মুখোরচ কিছু হয় তাহলে মন্দ হয় না। চিকেন, মাছ তো থাকেই চায়ের সঙ্গে টা হিসেবে রাখতে পারেন সয়াবিন পপকর্ন। নিরামিষ হলেও স্বাদ ভুলবেন না একবার খেলে। জেনে নিন রেসিপি।

উপকরণ

শুকনো সয়াবিন দানা: ১ কাপ

লবণ

হলুদ গুঁড়ো সামান্য

গোল মরিচ গুঁড়ো: আধা চা চামচ

চাট মশলা আধা চা চামচ

তেল

পিয়াজ, আদা, রসুন বাটা ১ চামচ করে

কর্নফ্লাওয়ার

পদ্ধতি

প্রথমে  সয়াবিন নুন জলে সেদ্ধ করে জল ঝরিয়ে  নিন। এবার তার মধ্যে আদা-রসুন বাটা, ধনে, জিরে গুঁড়ো যোগ করুন। তাতপত দিন কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে এয়ার ফ্রায়ারে তেল ব্রাশ করে উল্টে-পাল্টে সেঁকে নিলেই তৈরি  স্বাস্থ্যকর সয়াবিনের পপকর্ন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হার মানাবে ফ্রায়েড চিকেনকে, বাড়িতে বানান উত্তর ভারতের জনপ্রিয় রেসিপি ‘দহি কি শোলে’

সন্ধ্যার চায়ের সঙ্গে রাখুন প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর মসুর ডাল ও পনিরের টিক্কি

শীতের বিদায়ের আগে এবার বানিয়ে খান কমলার প্যান কেক

কলাপাতায় পাবদা পাতুরি, ছুটির দিনে জমে যাবে দুপুরের আহার

প্রেম দিবসে নিজের হাতেই সুইস রোল বানিয়ে মন জিতুন সঙ্গীর, রইল রেসিপি

প্রেম দিবসে ‘গোলাপ চা’ বানিয়ে সঙ্গীকে জানান ‘গুড মর্নিং’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ