জন্মাষ্টমীতে মাখন-মিছরি ছাড়াও বংশীধরের পাতে রাখুন এই ৫ পদ

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামীকাল সোমবার পালিত হবে জন্মাষ্টমী। এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। এই দিনটি হিন্দু ধর্মালম্বীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই দিনে শ্রীকৃষ্ণকে খুশি করতে ভক্তরা নিষ্ঠা ভরে আরাধনা করে থাকে। গোপালের প্রিয় সব পদ নিবেদন করা হয়ে থাকে। গোপাল বা নাড়ু গোপাল হল শ্রীকৃষ্ণের শৈশব রূপ। বাড়িতে গোপাল থাকলে গোপাল রাখার বেশ কিছু নিয়ম আচার রয়েছে। ছোট শিশুকে যেভাবে খেয়াল রাখতে হয়, সেভাবেই গোপালের যত্ন আর খেয়াল রাখতে হয়। আগামীকাল যেহেতু জন্মাষ্টমী গোপালকে ভোগে কি নিবেদন করবেন ভাবছেন ? মাখন মিছরি ছাড়াও কিন্তু অন্যান্য সুস্বাদু স্বাত্তিক খাবার ভোগে নিবেদন করতেই পারেন। জানেন কী মাখন মিছরি ছাড়াও আর কোন পদে তুষ্ট হন কানাই ঠাকুর। জেনে নিন তবে।

তালের তৈরি সব পদ : শোনা যায় গোপাল যখন জন্মেছিলেন তখন ছিল তাল পাকার সময়। তাই গোপাল পুজোয় তাল ছাড়া কি চলে ? পাকা তাল দিয়ে তাল ক্ষীর, পায়েস, মালপোয়া, মিষ্টি, বড়া ঝট করে বানিয়ে ফেলুন। নিজের হাতে রেঁধে গোপালকে নিবেদন করুন।

শ্রীখণ্ড : আপনি কী জানেন জন্মাষ্টমীতে শ্রীখণ্ড নিবেদন করা অত্যন্ত শুভ! তাই দই দিয়ে তৈরি করুন শ্রীখণ্ড। এটি কৃষ্ণের অতি প্রিয় একটি খাবার। তবে এই খাবারের চল মূলত ভারতের পশ্চিমাঞ্চল, বিশেষ করে গুজরাতে অত্যন্ত প্রচলিত। সুস্বাদু এই মিষ্টান্ন পেয়ে খুশি হবেন নাড়ুগোপাল।

মোহনভোগ :  শ্রীকৃষ্ণের আর একটি প্রিয় খাবার হল মোহনভোগ। এটি বানাতে তেমন কিছু লাগে না। সুজি, ঘি, দুধ ও ড্রাই ফ্রুটস দিয়েই বানানো যায়। এটি বানিয়ে গোপালকে নিবেদন করতে পারেন।

লাউয়ের মনমোহিনী ক্ষীর : সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন লাউয়ের ক্ষীর বা লাউয়ের পায়েস। লাউয়ের বদলে চালকুমড়োও ব্যবহার করতে পারেন।লাউ, দুধ, ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়ে নিন লাউয়ের পায়েস। এই পায়েসও সাজিয়ে গোপালের ভোগে দিতে পারেন।

অন্নপূর্ণার যোজনার আসল ‘বঞ্চিত’ কারা? টাকা না পেয়ে পুরসভায় বিক্ষোভ মহিলাদের

‘মহিলাদের টাকা দিতেই চাই, একটু সময় দিন’, ‘অন্নপূর্ণা’দের কাছে আর্জি অগ্নিমিত্রার

হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, হঠাৎ কি হল অভিনেতার?

একদিনে ১৮ উইকেট! স্টার্কের পর তাণ্ডব শরিফুলের, অজি ইনিংসে নামল ধস

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নয়, কাপ জেতানোই আমার লক্ষ্য, সাফ জানালেন গম্ভীর

বন্ধুই কি ঘাতক! নিউটাউনে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আটক ৪

বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

গোলের ইতিহাস গড়লেন রোনাল্ডো, আল-রিয়াধকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষে আল নাসর

৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এনসিপিআই-তে ফাটল স্পষ্ট, আলাদা দল গড়লেন কাকলি!