এই মুহূর্তে




একঘেয়ে ঝোল খেয়ে অরুচি, শীতের দুপুরে বানান কাতলা কমলা

নিজস্ব প্রতিনিধি: শীতের দুপুর মানেই মিঠে রোদে বসে খাওয়া দাওয়া। থালায় থাকে বিভিন্ন ধরনের পদ। সঙ্গে রয়েছে মাছ । কিন্তু  রোজ কি আর এক ঘেয়ে ঝাল  খেতে ভালো লাগে। শীতের মরশুমে বাড়িতে কিছু ফল থাক আর না থাক কমলালেবু থাকবেই। এই কমলালেবু দিয়েই বানিয়ে ফেলুন কাতলা মাছের নতুন রেসিপি। পরিবেশন করুন গরম ভারতের সঙ্গে।  জেনে নিন কীভাবে করবেন কাতলা কমলা।

উপকরণ 

কাতলা মাছ (৪-৫ টুকরো)

হলুদগুঁড়ো (১ টেবিল চামচ )

আদাবাটা (১ চা চামচ)

ধনেগুঁড়ো (১ চা চামচ)

নুন ও চিনি

কমলা লেবুর রস (১ কাপ )

কমলালেবুর শাঁস (আধ কাপ)

সাদা তেল

কর্নফ্লাওয়ার (১ টেবিল চামচ )

গোটা জিরে (আধ চা চামচ)

১টি তেজপাতা

১টি শুকনো লঙ্কা

আধ চা চামচ গোটা গোলমরিচ

১টি এলাচ

১ টুকরো দারচিনি

পদ্ধতি 

 প্রথমে নুন-হলুদ মাখিয়ে মাছগুলি হালকা করে ভেজে তুলে রাখুন। এবার একটি পাত্রে আদাবাটা, হলুদ, লঙ্কাগুঁড়ো, নুন, চিনি আর জল দিয়ে একটি মিশ্রণ তৈরি রাখুন। এবার কড়াইতে তেল গরম করে তাতে গোটা মশলা ফোড়ন দিয়ে গুলে রাখা মশলার মিশ্রণটি ঢেলে ভাল করে কষিয়ে নিন। খেয়াল রাখবেন  মশলা পুড়ে না যায়।  মশলা থেকে তেল ছেড়ে এলে গরম জল  ধালুন। ঝোল ফুটলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ৫ মিনিট পর  মাছের ঝোলে কমলালেবুর রস আর শাঁস দিন। এবার জলে সামান্য কর্নফ্লাওয়ার  গুলে মিনিট দুয়েক ফুটিয়ে ন্ধ করে দিলেই রেডি কাতলা কমলা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নরম-গরম ভাপা পিঠার সঙ্গে জমবে শীতের সন্ধ্যা, জেনে নিন তৈরির পদ্ধতি

বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপির রেসিপি

মাশরুমের এই পদ খেলে ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

ক্রিসমাসের পার্টিতে ডেজার্টে পরিবেশন করুন বাড়ির বাননো চকোলেট চিজ কেক

রান্নায় আনুন টুইস্ট, পাতুরি ছেড়ে বানান কমলা ভেটকি

শীতে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন জিভে জল আনা কাঁকড়ার এই রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ