এই মুহূর্তে

রান্নায় আনুন টুইস্ট, পাতুরি ছেড়ে বানান কমলা ভেটকি

নিজস্ব প্রতিনিধি: ভেটকি মাছের নাম শুনলে যে রান্নার কথা মাথায় আসে তা হলো ভেটকি পাতুরি বা ভেটকি ফ্রাই। শীতের মরশুমে রান্নায় আনা যায় এলাধিক বদল কারণ এই সময়ে পাওয়া যায় একাধিক উপকরণ। শীতে যা সবচেয়ে পাওয়া যায় তা হল কমলা লেবু। এই কমলা দিয়েই বানানো যায় একাধিক মাছের পদ। কমলা কই বহুযুগ পুরোনো একটি পদ। তবে এবার কমলা ভেটকি ট্রাই করে দেখুন। খেতে মন্দ লাগবে না। আপনাদের জন্য রইল নতুন এই রেসিপি।

উপকরণ 

ভেটকি মাছ ৪-৫ টুকরো

কমলার রস ১/২ কাপ

পেঁয়াজ কুচি আধ কাপ

আদা বাটা ১ চা চামচ

রসুন বাটা ১/২ চা চামচ

কাঁচা লঙ্কা ২-৩টি

হলুদ গুঁড়ো আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো আধ চা চামচ

চিনি আধ চা চামচ

সর্ষের তেল ২ টেবিল চামচ

নুন

পদ্ধতি

প্রথমে ভেটকি মাছ ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিন। এবার তাতে  নুন, হলুদ মাখিয়ে  রাখুন। অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা,  সমস্ত গুঁড়ো মশলা, নুন, চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রাখুন। এই সময়ে গ্যাসে কড়াইতে সর্ষের তেল গরম  করে মাছগুলো ভেজে  তুলে রাখুন।  কড়া করে ভাজবেন না। মাছ ভাজা হলে ওই কড়াইতে  মেখে রাখা মশলাটা যোগ করুন। ভালো করে সময় নিয়ে কষুন। মশলা থেকে তেল  ছেড়ে এলে সামান্য জল আর ভেজে রাখা মাছগুলো  দিয়ে দিন। ঝোল একটু ঘন হলে উপর থেকে কমলালেবুর রস ছড়িয়ে দিন। কমলালেবুর টক না মিষ্টি সেই বুঝে নুন দেবেন। রান্না হয়ে গেলে উপর থেকে কমলালেবুর খোসা গ্রেট করে দিন। এঁটে দারুণ সুন্দর গন্ধ আসবে। শীতের দুপুরে  রোদে বসে গরম ভাতের সঙ্গে জমিয়ে খান   কমলা ভেটকি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সরস্বতী পুজোয় ভোগ হিসেবে নিবেদন করুন হলুদ মিষ্টি ভাত, রইল রেসিপি

হাতে চেটে খাবে সকলে, বানিয়ে ফেলুন কচুর কোরমা

রোস্ট-কোর্মা ভুলে যাবেন, বাড়িতে রাঁধুন ফুলকপির কিমা

একঘেয়ে ঝোল-ঝাল না খেয়ে ট্রাই করুন রুই মাছের মচমচে মশলা ফ্রাই

রুটি-পরোটা ছেড়ে ব্রেকফাস্টে অল্প সময়ে বানান মিক্সড ভেজ পোহা 

ডায়াবেটিকদের জন্য বানিয়ে ফেলুন অল্প মিষ্টির সুস্বাদু রাঙালুর হালুয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ