বাসি ভাত না ফেলে সন্ধ্যের স্ন্যাক্স এভাবে বানিয়ে ফেলুন মুচমুচে কাটলেট

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই ভাত ডাল আর মাছ। এই খাবার হলে আর কি চাই। তবে  অনেকে এখন স্বাস্থ্য সচেতন। তাই ভাত প্রিয় হলেও পরিমাণে কম খান। তাতেই   ভাত বেশি হয়ে যায়।  অনেকে বাসি ভাত রেখে দেন পরের দিনে খাবার জন্য আবার অনেকেই  না  রেখে ফেলে দেন। কিন্তু ভাত নষ্ট করার  এই ভুল একেবারেই করবেন না। কারণ বাসি ভাত দিয়েই হবে দুর্দান্ত রেসিপি। বাসি ভাত দিয়েই বানানো যায় মুচমুচে কাটলেট। কীভাবে বানাবেন রইল রেসিপি।  

উপকরণ 

পেঁয়াজ কুচি

আদা রসুন কুচি

লঙ্কা কুচি

ধনেপাতা কুচি

টমেটো কুচি

সুজি

টক দই

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

মৌরি গুঁড়ো

বেসন

হিং

বেকিং পাউডার

লেবুর রস

 পদ্ধতি

প্রথমে একটি বাটির মধ্যে বেঁচে যাওয়া ভাত  চটকে নিন। তার মধ্যে এবার পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আদা রসুন, লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর  অন্য একটি বাটিতে সুজি, ফেটানো টক দই, হিং, বেসন, জিরে, ধনে, লঙ্কা এবং মৌরি গুঁড়ো, বেকিং পাউডার এবং লেবুর রস মিশিয়ে একটি ব্যাটার বানিয়ে রাখুন। এবার একটি ফ্রাইং প্যানে তেল গরম করুন।  তারপর  ভাতের মণ্ড চপের আকারে গড়ে  ব্যাটারে ভালো করে ডুবিয়ে ভেজে এপিঠ ওপিঠ করে ভেজে নিলেই তৈরি ভাতের কাটলেট। টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন। সন্ধায় চায়ের সঙ্গে জমে যাবে। 

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর