এই মুহূর্তে

ডায়াবেটিকদের জন্য বানিয়ে ফেলুন অল্প মিষ্টির সুস্বাদু রাঙালুর হালুয়া

নিজস্ব প্রতিনিধি: যে জিনিস বারণ থাকে সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে যাদের সুগার থাকে তাঁদেরই মিষ্টি খাওয়ার প্রতি লোভ বেশি হয়। কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকের বাড়ির সদস্যরা মিষ্টি খেতে দেন না। কিন্তু এভাবেই আর কতই বা আটকে রাখা যায়। লুকিয়ে-চুরিয়ে, বাড়ির সদস্যদের অলক্ষ্যে রসগোল্লা, সন্দেশ মুখে ভরে দেন অনেকেই। সুগার রয়েছে বলে কি মিষ্টি খাওয়া যাবে না? তাদের জন্য বাইরে থেকে মিষ্টি না কিনে স্বাস্থ্যকর উপায়ে বাড়িতেই বানিয়ে ফেলুন অল্প মিষ্টির রাঙা আলুর হালুয়া। খেতে সুস্বাদু সেই সঙ্গেই পূর্ণ হবে ইচ্ছাও। কীভাবে বানাবেন রইল সেই রেসিপি।  

উপকরণ 

রাঙালু: ৪-৫টি

গুড়: আধ কাপ

ঘি: ২ টেবিল চামচ

দুধ: আধ কাপ

কিশমিশ: ১ টেবিল চামচ

কাঠবাদাম কুচি: ১ টেবিল চামচ

কাজুবাদাম: ১ টেবিল চামচ

ছোট এলাচের গুঁড়ো: আধ চা চামচ 

পদ্ধতি 

প্রথমে রাঙা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। ঠান্ডা হলে আলুগুলো ভালো করে  মেখে নিন। এবার একটি কড়াইতে ঘি গরম করে তাতে দিয়ে দিন চটকে রাখা আলু। তারপর বেশকিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। তারপর তাতে    দুধ এবং গুড় দিয়ে ভালো করে  মিনিট পাঁচেক রান্না করুন। সমস্তটা ভালো ভাবে মিশে গেলে তাতে যোগ করুন বাদাম কুচি, কিশমিশ । মিশ্রণ ঘন হয়ে এলে সবশেষে ছোট এলাচের গুঁড়ো ছড়িয়ে দিন। ব্যাস রেডি অল্প মিষ্টির রাঙা আলুর হালুয়া। গরম অথবা ঠাণ্ডা পরিবেশন করুন। 

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্ধ্যার চায়ের সঙ্গে রাখুন প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর মসুর ডাল ও পনিরের টিক্কি

শীতের বিদায়ের আগে এবার বানিয়ে খান কমলার প্যান কেক

কলাপাতায় পাবদা পাতুরি, ছুটির দিনে জমে যাবে দুপুরের আহার

প্রেম দিবসে নিজের হাতেই সুইস রোল বানিয়ে মন জিতুন সঙ্গীর, রইল রেসিপি

প্রেম দিবসে ‘গোলাপ চা’ বানিয়ে সঙ্গীকে জানান ‘গুড মর্নিং’

দুধ ছাড়াই বানান ভেগান ঘি, কীভাবে জেনে নিন রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ