এই মুহূর্তে

পৌষ পার্বণে আনুন নতুনত্বের স্বাদ, কম সময়ে বানিয়ে ফেলুন রাঙা আলুর পিঠে

 নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তি মানেই পিঠেপুলির উৎসব। তিন দিন ধরে হবে নানা রকমের ভিন্ন স্বাদের সব পিঠে। যদিও আগেকার দিনের মত এখন আর সেইভাবে পিঠে বানানোর চল নেই তবুও অনেকে চেষ্টা করেন এই উৎসবে সামিল হতে। পুলি পিঠে, দুধ পিঠে , পাটিসাপ্টা এই সবই হয়। দোকানে গেলেও এখন পাওয়া যায় হরেক রকমের পিঠে। কিন্তু বাড়িতে বানানো পিঠের স্বাদই হয় আলাদা। একই রকমের জিনিস ছড়ে যদি একটি অন্য ধরনের পিঠে হয় তাহলে মন্দ হয় না। এই পৌষ পার্বণে বানিয়ে ফেলুন  রাঙা আলুর পিঠে। একেবারে অল্প সময়ে বানিয়ে ফেলা যায়। খাটুনি বা ঝামেলাও নেই তেমন। কীভাবে বানাবেন রইল রেসিপি।

উপকরণ

২৫০ গ্রাম রাঙা আলু

৫০ গ্রাম আতপ চালের গুঁড়ো

আধ চা চামচ এলাচের গুঁড়ো

৫০ গ্রাম খোয়া ক্ষীর

১ টেবিল চামচ সুজি

১ চিমটে বেকিং পাউডার

২ কাপ চিনি

২ কাপ জল

পদ্ধতি 

প্রথমে  চিনি আর জল ফুটিয়ে রস তৈরি করে ঠাণ্ডা করে রাখুন। এবার প্রেসার কুকারে রাঙা আলু সেদ্ধ করে চটকে মেখে নিন। তারপর বার ওই মিশ্রণে আতপ চালের গুঁড়ো, এলাচ গুঁড়ো ও ক্ষীর মিশিয়ে ভালো করে মেখে নিন। তারপর ল্যাংচার আকারে গড়ে নিন।  বেশ কিছুক্ষণ রেখে  সাদা তেলে ভেজে তুলে রাখুন। তারপর সেগুলি আগে করে রাখা  চিনির রসে ডুবিয়ে দিলেই রেডি রাঙা আলুর পিঠে। খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই রেসিপি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হার মানাবে ফ্রায়েড চিকেনকে, বাড়িতে বানান উত্তর ভারতের জনপ্রিয় রেসিপি ‘দহি কি শোলে’

সন্ধ্যার চায়ের সঙ্গে রাখুন প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর মসুর ডাল ও পনিরের টিক্কি

শীতের বিদায়ের আগে এবার বানিয়ে খান কমলার প্যান কেক

কলাপাতায় পাবদা পাতুরি, ছুটির দিনে জমে যাবে দুপুরের আহার

প্রেম দিবসে নিজের হাতেই সুইস রোল বানিয়ে মন জিতুন সঙ্গীর, রইল রেসিপি

প্রেম দিবসে ‘গোলাপ চা’ বানিয়ে সঙ্গীকে জানান ‘গুড মর্নিং’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ