শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: লাউয়ের তরকারি দেখলেই মুখ ভার ছোট থেকে বড়, অনেকেরই। রোজকার একঘেয়ে পদ ছেড়ে যদি লাউ দিয়েই তৈরি করা যায় মুচমুচে, মশলাদার কচুরি, তা হলে কেমন হয়? সকালের জলখাবার হোক কিংবা বিকেলের চায়ের আড্ডা-গরম গরম লাউয়ের খাস্তা কচুরি নিমেষেই মন জয় করতে পারে সকলের। বাইরে মুচমুচে, ভিতরে নরম এই কচুরি তৈরি করাও বেশ সহজ। গমের আটা, বেসন, সুজি আর কয়েকটি ঘরোয়া মশলা দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই পদ। জেনে নিন রেসিপি-  

কুরিয়ে নেওয়া লাউ – ১ কাপ

গমের আটা – ২ কাপ

বেসন – ৩ টেবিল চামচ

সুজি – ২ টেবিল চামচ

আদা ও কাঁচালঙ্কার পেস্ট – ১ চা চামচ

জোয়ান – আধ চা চামচ

মৌরি গুঁড়ো – আধ চা চামচ

লাল লঙ্কার গুঁড়ো – আধ চা চামচ

হলুদ গুঁড়ো – আধ  চা চামচ

গরম মশলা – আধ চা চামচ

হিং – এক চিমটি

সাদা তিল – ১ চা চামচ

ধনেপাতা – ১ চামচ

ময়নের জন্য তেল বা ঘি – ২ টেবিল চামচ

নুন – স্বাদমতো

ভাজার জন্য তেল – প্রয়োজনমতো

পদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে গমের আটা, বেসন, সুজি, জোয়ান, মৌরি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলা, হিং, সাদা তিল ও নুন ভাল করে মিশিয়ে নিন। এরপর ময়নের জন্য তেল বা ঘি দিয়ে মিশ্রণটি মেখে নিন।  এ বার ওই মিশ্রণে কুরিয়ে রাখা লাউ, আদা-কাঁচালঙ্কার পেস্ট এবং কুচোনো ধনেপাতা দিয়ে ভাল করে মাখুন। লাউয়ের মধ্যে এমনিতেই জল থাকে, তাই প্রথমেই অতিরিক্ত জল দেবেন না। প্রয়োজন হলে অল্প জল ছিটিয়ে শক্ত মণ্ড তৈরি করুন।  মণ্ডটি ঢেকে প্রায় ১০ মিনিট রেখে দিন। তার পর ছোট ছোট লেচি কেটে সামান্য তেল মাখিয়ে মাঝারি পুরু করে কচুরির আকারে বেলে নিন। কড়াইয়ে তেল গরম করে কচুরিগুলি ছেড়ে দিন। মাঝারি  আঁচে দু’পিঠ ভাল করে ভেজে নিন। কচুরি সোনালি ও মুচমুচে হয়ে এলে তুলে নিন। আলুর দম বা আচারের সঙ্গে পরিবেশন করুন লাউয়ের খাস্তা কচুরি। 

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক