রবিবারে অতিথি আপ্যায়নে সামান্য উপকরণে চটজলদি বানিয়ে ফেলুন এই স্ন্যাকসগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। জোর কদমে চলেছে পুজোর বাজার। বাইরে বাজার করতে যাওয়ার আগে সপ্তাহ শেষে বাড়িতে অতিথি আগমন এখন চলবে বলা যায়। পুজোর বাজার করতে বাড়িতে আসা অতিথিদের সামান্য কয়েকটি উপকরণ দিয়ে চটজলদি করে খাওয়ান এই কয়েকটি স্ন্যাকসের রেসিপি আর জয় করে নিন মন।

ক্রিসপি চিকেন পপকর্ন

প্রধান উপকরণ: ছোট কিউব কাট চিকেন ব্রেস্ট ২ কাপ, ১ চা-চামচ আদা-রসুন-লঙ্কাবাটা, ১ চা-চামচ গুঁড়ো গোলমরিচ, পরিমাণ মতো নুন , বাটার মিল্ক (১ কাপ দুধে ১ টেবিল চামচ ভিনিগার/লেবুর রস ৫ মিনিট রেখে বানানো)।

শুকনো উপকরণ: ১ কাপ ময়দা, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ চা-চামচ লাল মরিচগুঁড়ো, আধ চা-চামচ গোলমরিচের গুঁড়ো, তেল পরিমাণমতো।

পদ্ধতি– একটি পাত্রে চিকেন ব্রেস্টের সঙ্গে গুঁড়োমশলা একসঙ্গে ভাল করে মিশিয়ে রেখে দিন ১ ঘণ্টা। তারপর ম্যারিনেট করা চিকেনে বাটার মিল্ক যোগ করে রাখুন আরও ৩০ মিনিট। অন্য একটি বড় পাত্রে ময়দা-সহ সব শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর চিকেন ব্রেস্টের কিউব টুকরোগুলো শুকনো ময়দায় ভালো করে মিশিয়ে অন্য পাত্রে তুলে রাখুন। কড়াইতে বেশিকরে সাদা তেল গরম করুন। তেল গরম হলে ময়দায় মাখানো চিকেনের টুকরোগুলিকে মাঝারি আঁচে ভেজে তুলে নিন। পছন্দমতো সস-মেয়োনিজ দিয়ে চায়ের সঙ্গে পরিবেশন করুন গরম–গরম।

চিকেন চিজ বল

উপকরণ: বোনলেস চিকেন ২০০ গ্রাম, আধ-চা চামচ গোলমরি গুঁড়ো, স্বাদমতো নুন, ১ চা-চামচ লাল লঙ্কা গুঁড়ো, কাঁচালঙ্কা ২ টি, আদা রসুন বাটা ২ চামচ , হলুদ গুঁড়ো ১/৪ চা-চামচ, পিৎজা চিজ (গ্রেটেড, ৫০ গ্রাম), সাদা তেল ।

প্রণালী: একটা মিক্সিতে চিকেন, নুন, কাঁচালঙ্কা, লাল লঙ্কাগুঁড়ো, আদা-রসুন বাটা ও গোলমরিচ দিয়ে পেস্ট করুন। মিহি পেস্ট হলে আধঘন্টা ফ্রিজে রাখুন। বেসন, নুন, জল, বেকিং সোডা মেশান একটা বাটিতে। ফ্রিজ থেকে চিকেনের মিশ্রণ বের করে একটা বড়ো পাত্রে তেল ব্রাশ করে মিশ্রণটা পাতলা করে ছড়িয়ে রাখুন। তার উপর গ্রেটেড চিজ দিয়ে দিন। সেখান থেকে অল্প করে মণ্ড নিয়ে মুড়ে ছোট বল তৈরি করুন। প্যানে তেল গরম করে চিকেন বলগুলো বেসনের গোলায় ডুবিয়ে লালচে করে ভেজে সসের সঙ্গে পরিবেশন করুন।

টক-ঝাল-মিষ্টি শ্রেডেড চিকেন

উপকরণ: আঙুলের মত লম্বা করে কাটা সেদ্ধ চিকেন (১ কাপ), একটি বড় পেঁয়াজ কুচি (খুব পাতলা করে কুচানো), লাল, সবুজ ক্যাপসিকাম কুচি, লম্বা করে ২ টেবল চামচ কাঁচা লঙ্কা কুচি, এক চা চামচ আদা কুচি, স্বাদমত নুন, ২ চা চামচ লাইট সয়া সস, ১ চা চামচ আধভাঙা গোলমরিচ গুঁড়ো, ২ টেবল চামচ সাদা তেল।

পদ্ধতি: ননস্টিক প্যানে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিন পেঁয়াজ কুচি। সেগুলি হালকা বাদামি হলে যোগ করুন সিদ্ধ চিকেনের টুকরোগুলি। আঁচ কমিয়ে একে একে বাকি সমস্য উপকরণগুলো দিয়ে স্টার ফ্রাই করুন। চিকেন ও সবজি ফ্রাই হয়ে নরম হলে নামিয়ে নিন। পরিবেশন করুন বিকেলের স্ন্যাকসে। চাইলে এটি রুটি সঙ্গেও পরিবেশন করতে পারেন।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর