কোজাগরী লক্ষ্মীপুজোয় দেবীর ভোগে রাখুন নারকেল পোলাও-ডাবের পায়েস, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের সঙ্গে কৈলাসে ফিরলেও আবার মামাবাড়ি আসছেন দেবী লক্ষ্মী। সোমবার রয়েছে কোজাগরী পূর্ণিমা। ধন-সম্পদ, সুখ-শান্তি কামনায় ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী। সেই প্রস্তুতিই চলছে প্রতিটি গৃহস্থের বাড়ি বাড়ি। অনেকেই রয়েছেন যারা বাজার থেকে ফল-মিষ্টি, নাড়ু-মুড়কি কিনে আনেন আবার কেউ কেউ কেউ বাড়িতেই রান্না করা ভোগ নিবেদন করেন মা লক্ষ্মীকে। বাইরে থেকে না কিনে দেবী কমালকে অর্পণ করতে বাড়িতেই চটজলদি ভোগের আয়োজন করতে চান? তাহলে আপানার জন্য রইল রকমারি ভোগের সহজ এই রেসিপি।

নারকেল পোলাও

উপকরণ: নারকেল, কাপ নারকেলের দুধ, গোবিন্দভোগ চাল, ঘি, গোটা গরমমশলা, তেজপাতা, কাজু-কিশমিশ, হলুদ, স্বাদমত নুন-চিনি।

পদ্ধতি: ভালো করে ধুয়ে নিন গোবিন্দভোগ চাল। এবার কড়াইতে ঘি গরম করে তাতে ফোড়ন হিসেবে দিন গোটা গরমমশলা, তেজপাতা। এরপর তাতে হালকা ভেজে নিন কাজু-কিশমিশ। এরপর তাতে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল পাঁচ মিনিট ভেজে নিন। সামান্য হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিন। এরপর ১ কাপ দিলে এক কাপ নারকেলের দুধ আর ১ কাপ জল মিশিয়ে কিছুক্ষণ ফোটান। জল ফুটে উঠলে সামান্য নুন, পরিমাণ মতো চিনি ও কোরানো নারকেল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা রাখুন। চাল সেদ্ধ হয়ে গেলে উপর থেকে আরও খানিকটা নারকেল কোরা, অল্প ঘি-গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিন। পুজোর সময়ে সাজিয়ে দিন মায়ের ভোগের জন্য।

ডাবের পায়েস

উপকরণ: বড় ডাবের শাঁস, দুধ, গোলাপ জল, চিনি, কনডেন্সন্ড মিল্ক, ছানা, পেস্তা, কাজু

পদ্ধতি: একটি বড় ডাবের শাঁস বের করে মিক্সিতে পেস্ট করে নিন। এবার দুধ জ্বাল দিয়ে ঘন করে তার মধ্যে দিন গোলাপ জল, চিনি, কনডেন্সন্ড মিল্ক। সবগুলি মিশিয়ে আবারও ফুটিয়ে নিন। মিশ্রণটি ফুটে ঘন হয়ে এলে তাতে আগে থেকে মেখে রাখা ছানা দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। এরপর ডাবের পেস্ট করা শাঁস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। রান্না হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে রাখুন। পায়েস ঠান্ডা হয়ে এলে উপর থেকে পেস্তা, কাজু ছড়িয়ে দিন। তৈরি ডাবের পায়েস। নিবেদন করুণ মায়ের ভোগের জন্য।

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির