এই মুহূর্তে

ক্রিসমাসের পার্টিতে ডেজার্টে পরিবেশন করুন বাড়ির বাননো চকোলেট চিজ কেক

নিজস্ব প্রতিনিধি: সামনেই বড়দিন! এই সময়ে বাজারে পাওয়া যায় হরেক রকম খবর। বিশেষ করে নানা ফ্লেভারের কেক। বর্তমানে যে জিনিস আট থেকে আশি সকলের পছন্দের হয়ে উঠেছে তা হল চিজ কেক। সাধারণ কেকের থেকে বাজারে এই চিজ কেকের এখন বেশি রমরমা। যদি দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে মন্দ হয় না। অনেকেই ভাবেন চিজ কেক তৈরি করা অত্যন্ত কঠিন একটি কাজ। অনেকে আবার বাড়িতে কেকের ঝামেলা রাখতে চান না। কিন্তু চিন্তা নেই ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন চকলেট চিজ কেক। বড়দিনে অতিথিদের মন জয় করে নিন। রইল রেসিপি।

উপকরণ

১২টা ডায়জেস্টিভ বিস্কুট
৪ টেবিল মাখন
১/২ কাপ দুধ
১ চামচ আগার পাউডার
১ কাপ চিনি
২ কাপ হেভি ক্রিম
১ চা চামচ ভ্যানিলা এসেন্স
২ কাপ চিজ
১টা ডার্ক চকোলেট

পদ্ধতি

প্রথমে ডায়জেস্টিভ বিস্কুটটা গুঁড়ো করে তাতে গলানো মাখনটা ঢেলে দিন। একটি চামচের সাহায্যে মিশিয়ে নিন। তারপর বিস্কুটের মিশ্রণ কেক শেপের পাত্রে ঢেলে ফ্রিজে রাখুন ২০ মিনিট। এবার চিজ কেক তৈরি করতে দুধ গরম করে তাতে আগার পাউডার দিয়ে দিন। মিশ্রণ ঘন হয়ে এলে যোগ করুন চিনি। দুধের সঙ্গে চিনি গলিয়ে নেবেন আগে। মাইক্রোওভেনে হেভি ক্রিম হালকা করে গরম করে দুধের মিশ্রণটা মিশিয়ে দিন। এবার হ্যান্ডব্লেন্ডারের সাহায্যে চিজটা ফেটিয়ে নিন। তারপর চিজের সঙ্গে ধীরে ধীরে হেভি ক্রিমের মিশ্রণ ঢেলে ব্লেন্ডারের সাহায্যে মেশান। এই মিশ্রণের মধ্যে সামান্য ভ্যানিলা এসেন্স দেবেন। হেভি ক্রিমটা চিজের সঙ্গে পুরো মিশিয়ে নিন। চিজ কেকের এই ব্যাটারটা থেকে এক কাপ ব্যাটার আলাদা করে রাখুন। ডার্ক চকোলেটটা ডবল বয়েলিং পদ্ধতিতে গলিয়ে তুলে রাখা এক কাপ ব্যাটারের সঙ্গে ডার্ক চকোলেট মেশান।

এবার ফ্রিজ থেকে বিস্কুটের মিশ্রণটি বের করে প্রথমে সাদা চিজ কেকের ব্যাটার বিস্কুটের মিশ্রণের উপর ঢালুন। তারপর ডার্ক চকোলেটের মিশ্রণ ঢালুন। এবার চিজ কেকটা সেট করার জন্য ৪ থেকে ৫ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। ৫ ঘণ্টা পর বের করে কেটে ডেজার্টে পরিবেশন করুন চকলেট চিজ কেক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এই গরমে ট্রাই করে দেখুন নতুন স্বাদের টক-ঝাল-মিষ্টি পেয়ারার আইসক্রিম

২৬ জানুয়ারিতে রান্নাঘরেই তেরঙার জাদু, ঘরেই বানান ৭ রঙিন দেশাত্মবোধক পদ

ওজন ঝরবে চটজলদি, ব্রেকফাস্টে পাতে রাখুন ‘থাট্টে ইডলি’, জেনে নিন রেসিপি

সরস্বতী পুজোয় ভোগ হিসেবে নিবেদন করুন হলুদ মিষ্টি ভাত, রইল রেসিপি

হাতে চেটে খাবে সকলে, বানিয়ে ফেলুন কচুর কোরমা

রোস্ট-কোর্মা ভুলে যাবেন, বাড়িতে রাঁধুন ফুলকপির কিমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ