এই মুহূর্তে

রুটি-পরোটা ছেড়ে ব্রেকফাস্টে অল্প সময়ে বানান মিক্সড ভেজ পোহা 

নিজস্ব প্রতিনিধি: রোজ একঘেয়ে খাবার খেতে ভালো লাগে না। সকাল বেলা রুটি তরকারি বা লুচি পরোটা ছেড়ে এবার বানিয়ে ফেলতে পারেন মিক্সড ভেজ পোহা । হবে স্বাদ বদল সেই সঙ্গে খেতেও হয় দুর্দান্ত। সকালের অথবা সন্ধ্যার খাবারে বানিয়ে ফেলুন মিক্সড ভেজ পোহা। অল্প সময়ে করা যায় এই রান্না। জেনে নিন রেসিপি। 

উপকরণ:

চিড়ে (মাঝারি বা মোটা দানার): ২ কাপ 

আলু : ১টি মাঝারি

গাজর : ১টি ছোট

ফুলকপি : ১/৪ কাপ

মটরশুঁটি: ২-৩ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: ১টি মাঝারি

কাঁচালঙ্কা কুচি: ২-৩টি

কারি পাতা: ৮-১০টি

কাজু বাদাম: ১০-১২টি

চিনে বাদাম: ২ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ

সর্ষে ও জিরে: ফোঁড়নের জন্য (সামান্য)

নুন ও চিনি: স্বাদমতো

সাদা তেল: ২-৩ টেবিল চামচ

লেবুর রস ও ধনেপাতা কুচি: সাজানোর জন্য

 পদ্ধতি 

প্রথমে চিঁড়ে পরিষ্কার করে ধুয়ে নিন খেয়াল রাখবেন যেন চিড়ে গলে না যায়। এবার জল ঝরিয়ে তাতে সামান্য নুন ও চিনি মাখিয়ে রেখে দিন। তারপর কড়াইতে সামান্য তেল গরম করে কাজু বাদামগুলো লালচে করে ভেজে তুলে রাখুন।  তারপর চিনে বাদামগুলোও ভেজে নিন। এবার ওই  তেলে একেএকে  ওই তেলেই টুকরো আলু, গাজর, ফুলকপি এবং মটরশুঁটি সামান্য নুন ও হলুদ দিয়ে ভালো করে  ভেজে নিন। তারপর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তাতে সর্ষে, জিরে ও কারি পাতা ফোঁড়ন দিন।  সুগন্ধ বেরোলে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচালঙ্কা দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন, তারপর তাতেই ভাজা সবজিগুলো যোগ করুন। দিন সামান্য হলুদ গুঁড়ো। এরপর জল ঝরানো চিঁড়েগুলো দিয়ে  মাঝারি আঁচে সবকিছু ভালো করে নাড়াচাড়া করুন। প্রয়োজন হলে সামান্য নুন বা চিনি দিন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্ধ্যার চায়ের সঙ্গে রাখুন প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর মসুর ডাল ও পনিরের টিক্কি

শীতের বিদায়ের আগে এবার বানিয়ে খান কমলার প্যান কেক

কলাপাতায় পাবদা পাতুরি, ছুটির দিনে জমে যাবে দুপুরের আহার

প্রেম দিবসে নিজের হাতেই সুইস রোল বানিয়ে মন জিতুন সঙ্গীর, রইল রেসিপি

প্রেম দিবসে ‘গোলাপ চা’ বানিয়ে সঙ্গীকে জানান ‘গুড মর্নিং’

দুধ ছাড়াই বানান ভেগান ঘি, কীভাবে জেনে নিন রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ