এই মুহূর্তে

ব্রেকফাস্ট হোক বা ডিনার, একবার খেয়ে দেখুন টমেটোর পরোটা

নিজস্ব প্রতিনিধি: শীতের সকালে বা সন্ধ্যায় পরোটা হলে জমে যায়। তবে একঘেয়ে পরোটা কি আর ভালো লাগে। শীতের মরশুমে পাওয়া যায় নানা রকমের সবজি। তাই নিয়েই বানানো যায় নিত্য নতুন রেসিপি। মেথি, ফুলকপি, আলুর পরোটা তো অনেকে খেয়েছেন এবার একবার খেয়ে দেখুন টমেটোর পরোটা। এক বার খেলে খেতে ইচ্ছা করবে বারবার। কীভাবে বানাবেন রইল রেসিপি। 

উপকরণ 

টমেটো: ৩-৪টি

কাঁচালঙ্কা কুচি: ২-৩টি

আদা-রসুন বাটা: ১ চা চামচ

হলুদ ও লঙ্কা গুঁড়ো: সামান্য

জোয়ান: আধা চা চামচ (হজমে সাহায্য করবে)

ধনেপাতা কুচি

নুন

চিনি

সাদা তেল বা ঘি

পদ্ধতি

প্রথমে টমেটোগুলো ভাল করে ধুয়ে টুকরো করুন। তারপর মিক্সিতে টমেটো, কাঁচালঙ্কা এবং আদা-রসুন দিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন। তারপর একটি বড় পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে তাতে জোয়ান, নুন, সামান্য চিনি, হলুদ গুঁড়ো এবং ধনেপাতা কুচি মিশিয়ে নিন। তারপর তাতে অল্প অল্প করে টমেটোর পিউরি মিশিয়ে আটা ভালো ভালো করে মেখে নিন। প্রয়োজনে খুব সামান্য জল দিতে পারেন। ভালো করে মাখা হয়ে গেল উপরে একটু তেল বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দিন ১৫ মিনিট। তারপর লেচি কেটে শুকনো আটা ছড়িয়ে গোল বা ত্রিকোণ আকারে পরোটা বেলে নিন।

এবার একটি গ্যাসে প্যান গরম করুন তাতে পরোটার দুদিক ভালো করে আগে তেল ছাড়া সেঁকে নিন। তারপর ওপর থেকে ঘি বা সাদা তেল ছড়িয়ে লালচে করে ভেজে তুলে নিলেই রেডি টমাটোর পরোটা। পুদিনার চাটনি, আমলকীর আচার কিংবা শুধু টক দইয়ের সঙ্গে পরিবেশন করুন। শীতের মরশুমে স্বাদ বদলে জমে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্ধ্যার চায়ের সঙ্গে রাখুন প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর মসুর ডাল ও পনিরের টিক্কি

শীতের বিদায়ের আগে এবার বানিয়ে খান কমলার প্যান কেক

কলাপাতায় পাবদা পাতুরি, ছুটির দিনে জমে যাবে দুপুরের আহার

প্রেম দিবসে নিজের হাতেই সুইস রোল বানিয়ে মন জিতুন সঙ্গীর, রইল রেসিপি

প্রেম দিবসে ‘গোলাপ চা’ বানিয়ে সঙ্গীকে জানান ‘গুড মর্নিং’

দুধ ছাড়াই বানান ভেগান ঘি, কীভাবে জেনে নিন রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ