দিল্লিতে ভয়াবহ বন্যার পিছনে বিজেপি শাসিত হরিয়ানার ষড়যন্ত্র দেখছে কেজরির দল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লাগাতার বৃষ্টি আর যমুনার জলোচ্ছ্বাসের ফলে ভাসছে দিল্লি। গত এক সপ্তাহ ধরে জল যন্ত্রণা ভোগ করতে হচ্ছে রাজধানীবাসীকে। ঘরবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। দেখা দিয়েছে পানীয় জল ও বিদ্যুতের সঙ্কট। একাধিক শ্মশানঘাট জলের নিচে চলে যাওয়ায় প্রিয়জনের শেষকৃত্য নিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে আম জনতাকে। তার মধ্যেই শুরু হয়েছে বন্যা নিয়ে কাদা ছোড়াছুড়ি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় আপ সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছিল বিজেপি। আর এবার দিল্লির বন্যা পরিস্থিতির পিছনে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ তুলল দিল্লির শাসকদল আপ।

রাজ্যসভা সাংসদ তথা আপ মুখপাত্র সঞ্জয় সিংহ অভিযোগ করেছেন, ‘দিল্লিতে বন্যা পরিস্থিতি অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। দিল্লি সরকারকে বিপাকে ফেলতেই বিজেপি শাসিত হরিয়ানা সরকারের পক্ষ থেকে ইচ্ছে করে হাতনিকুন্ড বাঁধ থেকে যমুনায় জল ছাড়া হচ্ছে। আর তার ফলেই ভাসছে দিল্লি।’ নিজের অভিযোগের পক্ষে যুক্তি খাঁড়া করতে গিয়ে আপ মুখপাত্র বলেছেন, গত ছয়দিন ধরে দিল্লিতে বৃষ্টি হচ্ছে না। তাহলে যমুনায় জলস্তর বাড়ছে কীভাবে?

যদিও আপের অভিযোগ নস্যা‍ৎ করে দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের উপদেষ্টা দেবেন্দ্র সিং। পাল্টা তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় জল কমিশনের নিয়ম অনুযায়ী, হাতনিকুন্ড বাঁধে জমা জলের পরিমাণ এল লক্ষ কিউসেক ছাড়িয়ে গেলেই যমুনায় জল ছাড়া হয়। হাতনিকুন্ড বাঁধে এখনও এক লক্ষ কিউসেক জল জমেনি। তাহলে যমুনায় জল ছাড়ার প্রশ্ন আসছে কোথা থেকে?’

হানিমুনে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা! ঋতুস্রাব হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী…

আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কীভাবে সপরিবারে রক্ষা? ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পর্যটকের

আজ পুরুলিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর