আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মণিপুরে আইনশৃঙ্খলা বলে কিছু নেই’, তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতি হিংসা নিয়ে গয়ংগচ্ছ মনোভাব দেখানোয় বিজেপি শাসিত মণিপুরের পুলিশকে তুলোধনা করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। উত্তর-পূর্বের ‘ডাবল ইঞ্জিন’ সরকারের গত দু’মাসের শাসনাকালে সাংবিধানিক ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। পাশাপাশি মণিপুরের পুলিশ প্রধানকে (ডিজি) আগামী শুক্রবার সশরীরে হাজিরার নির্দেও দেওয়া হয়েছে।

মণিপুরে ভাইরাল ভিডিয়োকাণ্ডের দুই নির্যাতিতার আর্জি নিয়ে শুনানিতে গতকাল সোমবার মণিপুরে চলা জাতি হিংসা রাজ্যের পুলিশকে এক হাত নিয়েছিলেন প্রধান বিচারপতি। মঙ্গলবার মামলার শুনানি শুরু হওয়ার পরেই প্রধান বিচারপতির একের পর এক প্রশ্নবানের মুখে পড়থে হয় কেন্দ্র ও মণিপুর সরকারের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতাকে। মণিপুর পুলিশের গয়ংগচ্ছ মনোভাবকে তুলোধনা করে প্রধান বিচারপতি বলেন, ‘সব কিছু দেখে শুনে মনে হচ্ছে তদন্ত অত্যন্ত ঢিমেতালে চলছে। একটি দুটি এফআইআর ছাড়া গত দু’মাস ধরে চলা হামলা নিয়ে আর কিছুই করে ওঠার সময় পায়নি পুলিশ।’

কেন্দ্রের আইনজীবী তুষার মেহতাকে প্রধান বিচারপতির ক্ষোভের মুখে জানান, ‘মণিপুরে গত দু’মাসের বেশি সময় ধরে চলা হিংসায় মোট ৬,৫২৩টি এফআইআর করা হয়েছে। তার মধ্যে ১১টি এফআইআর হচ্ছে মহিলা ও শিশুদের উপরে নির্যাতনের। তদন্ত যাতে ঢিমেতালে না চলে, তার জন্য সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই ১০টি এফআইআর দায়ের করেছে। সাত জনকে গ্রেফতার করেছে।’ ওই যুক্তি শুনে আরও চটে যান প্রধান বিচারপতি। ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘হ্যায়, অনেক এফআইআর করেছে পুলিশ। ৪ মে এক মহিলার ছেলেকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, আর দু’মাস বাদে ৭ জুলাই এফআইআর করা হয়েছে। রাজ্যে পুরো সাংবিধানিক ব্যবস্থাই ভেঙ্গে পড়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ