নুহ হিংসার ঘটনায় গ্রেফতার আরও ১ অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নুহ হিংসা মামলায় ফের গ্রেফতার আরও এক অভিযুক্ত। পুলিশের সঙ্গে গুলির লড়াই এর পর তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। ধৃত আমিরের কাছ থেকে একটি পিস্তল ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নুহ সংঘর্ষে জড়িতরা তাউরুর কাছে আরাবল্লি পাহাড়ে লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ধৃত আমির। পুলিশের গুলিতে তাঁর পায়ে লাগে। নুহ মামলায় এটি দ্বিতীয় এনকাউন্টার। আমির একজন দাগী আসামি। তাঁর বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে। তাঁর মাথার দাম ২৫,০০০টাকা বলে জানিয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ৩১ জুলাই বিশ্ব হিন্দু পরিষদের ব্রজ মণ্ডল যাত্রায় আক্রমণের পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হরিয়ানার নুহর গোষ্ঠী সংঘর্ষে দুই হোম গার্ড এবং একজন ধর্মগুরু সহ ছয়জন মারা যান। এখনও পর্যন্ত এই ঘটনায় ২৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৬১টি মামলা দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১জনকে আটক করেছে পুলিশ।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া