ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে খতম আট মাওবাদী, নিহত ১ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে চলছে লড়াই। শনিবার ছত্তিশগড়ের জঙ্গলের মধ্যে দুপক্ষের লড়াই চলে। আর তাতে  নিহত হয়েছে ৮ মাওবাদী। শুধু তাই নয় এদিনের বন্দুক যুদ্ধে  প্রাণ হারিয়েছেন একজন জওয়ান এবং জখম হয়েছেন দুজন। তবে এখন নিহত জওয়ানের পরিচয় জানা যায়নি।

ছত্তিশগড়ের পুলিশ জানিয়েছে, নারায়ণপুর, কোন্ডাগাঁও, কাঙ্কের ও দান্তেওয়াড়া- এই চার জেলায় চলছে নকশাল বিরোধী অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালাচ্ছে  ডিসট্রিক্ট রিজ়ার্ভ গ্রুপ, ছত্তীসগঢ় পুলিশের মাওবাদী দমনের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল টাস্ক ফোর্স এবং কেন্দ্রীয় আধাসেনার যৌথবাহিনী। আর এই অভিযানের মাঝেই মাওবাদী এবং নিরাপত্তারক্ষী বাহিনীর মধ্যে চলে গুলির লড়াই।

বিগত কিছুদিন ধরে আবুজমাদের জঙ্গলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। আজও তার ব্যতিক্রম হয়নি। পুলিশ সূত্রের খবর, ‘১২ জুন থেকে আবুজমাদের কুতুল, ফরাসবেদা ও কোদতামেটা এলাকায় এনকাউন্টার শুরু হয়। এরমধ্যে এখন পর্যন্ত এনকাউন্টারে কমপক্ষে ৮ জন মাওবাদী নিহত হয়েছে। এখন চলছে অভিযান।‘চলতি বছরে ছত্তিশগড়ে জোরদার চলেছে মাওবাদী দমন অভিযান। আর তাতে এখন পর্যন্ত ১৩১ জন মাওবাদী নিহত হয়েছেন। পাশাপাশি একই সময়ে মাওবাদীদের হাতে ২২ জন সাধারণ নাগরিক ও ১০ নিরাপত্তা কর্মী নিহত হন। বলা বাহুল্য, ২০২৩ সালে  ছত্তিশগড়ে মোট ২৪ জন মাওবাদী নিহত হয়েছিলেন। তবে এবছর তা বেড়ে হয়েছে প্রায় পাঁচগুণ।

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না