মাইশূরে বাসের সঙ্গে ইনোভার মুখোমুখি সংঘর্ষে নিহত ১০ পর্যটক

নিহতরা সবাই বল্লারির বাসিন্দা বলে জানতে পেরৈছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: পাহাড় দেখা আর হল না। মাঝ পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাতে হল ইনোভার সওয়ারি ১০ পর্যটককে। বরাত জোরে বেঁচে গিয়েছেন ইনোভার এক আরোহী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তার অবস্থাও আশঙ্কাজনক। নিহতরা সবাই বল্লারির বাসিন্দা। আজ সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাইশূরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বল্লারি থেকে একটি পর্যটকের দল প্রথমে মাইশূরে পৌঁছন। সেকান থেকে একটি ইনোভা গাড়ি ভাড়া করে মালেমহাদেশ্বর পাহাড়ের উদ্দেশে রওনা হন। কিন্তু মাঝ পথে টি নরসিপুরার কাছে রাজ্য সড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ইনোভা গাড়িটির। প্রচণ্ড জোরে সংঘর্ষ হওয়ায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ইনোভা গাড়ির আরোহীদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া