আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছত্তিশগড়ের সুকমায় গুলির লড়াইয়ে খতম ১০ মাওবাদী, উদ্ধার একে-৪৭ সহ প্রচুর আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তপ্ত  ছত্তিশগড়।  শুক্রবার সুকমায় চলল নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে মাওবাদীদের বন্দুক যুদ্ধ। আর তাতেই নিরাপত্তারক্ষীর গুলিতে খতম হল ১০ মাওবাদী। শুধু তাই নয় মাওবাদীদের কাছে থেকে  একে-৪৭ এবং এসএলআর রাইফেল  সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

পুলিশ সুপার কিরণ চবন জানিয়েছেন, ‘ কোরাজুগুড়া, দান্তেওয়াড়া, নাগারাম এবং ভান্ডারপাদারের জঙ্গলে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়েছিল নিরাপত্তারক্ষী বাহিনী। তাই শুক্রবার ভোরে সুকমা জেলার কোরাজুগুড়া, দান্তেওয়াড়া, নাগারাম এবং ভান্ডারপাদারের জঙ্গলে শুরু হয় অভিযান। আর তখনই নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে মাওবাদীদের শুরু হয় বন্দুক যুদ্ধ। তাতেই প্রাণ হারিয়ে ১০ জন  মাওবাদী। উদ্ধার হওয়া মাওবাদীদের দেহ এখনও শনাক্ত করা যায়নি। তবে মাওবাদীদের  কাছ থেকে এদিন  উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়অস্ত্র।‘ বলা বাহুল্য, বৃহস্পতিবার ওড়িশার মালাকানগিরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের সময় এক মাওবাদী নিহত হয়৷ এই ঘটনার  ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ছত্তিশগড়ে  খতম হল ১০ জঙ্গি।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে  ছত্তিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের একটি জঙ্গলে নিরাপত্তা কর্মীদের গুলিতে খতম হয়েছিল ৩১ জন মাওবাদী। সেইসময় তাদের কাছ থেকে উদ্ধার হয় অ্যাসল্ট রাইফেল ও অন্যান্য অস্ত্র । শুধু তাই নয় চলতি বছর ছত্তিশগড়ে প্রায় ২০০ মাওবাদীকে  নিকেশ করেছে নিরাপত্তারক্ষী বাহিনী।  

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ