২৪ ঘন্টার মধ্যেই সাইবার ঠগীদের হাতানো ১.৪৯ কোটি উদ্ধার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার মুম্বাই পুলিশের ঝুলিতে এসেছে বড় সড় সাফল্য। মুম্বাই পুলিশ হেল্পলাইন ১৯৩০-এর মাধ্যমে দায়ের করা ১১০টি সাইবার জালিয়াতির অভিযোগ থেকে ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১.৪৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মুম্বাই পুলিশের একজন পুলিশ কর্মকর্তা এই তথ্য দিয়েছেন।

মুম্বাই পুলিশের সাইবার হেল্পলাইন নম্বরে বিনিয়োগ জালিয়াতি, শেয়ার ট্রেডিং জালিয়াতি এবং অনলাইন শপিং জালিয়াতি সহ বিভিন্ন জালিয়াতির ১১০টি অভিযোগ জমা পড়েছে। প্রতিটি ক্ষেত্রেই, অপরাধ শাখা দ্রুত পদক্ষেপ নেয় এবং টাকা ট্রান্সফার বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে। এইভাবে মোট প্রায় ১.৪৯ কোটি টাকা উদ্ধার করা হয়। ওই কর্মকর্তা বলেন, যদি কেউ সাইবার জালিয়াতির শিকার হন, তাহলে তাদের অবিলম্বে ১৯৩০ হেল্পলাইনে যোগাযোগ করা উচিত।

সাম্প্রতিক সময়ে মুম্বাই আবার অপরাধজগতের চূড়ায় প্রায় পৌঁছিয়েছে। ওরলি এলাকায় একটি হিট অ্যান্ড রানের ঘটনা প্রকাশ্যে আসে। এক বাইক আরোহী অত্যন্ত দ্রুতবেগে এসে ৮৫ বছর বয়সী বলরাজ পরমানন্দ মেহরা নামক এক বৃদ্ধকে ধাক্কা দেয়, তারপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বলরাজকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। দাদর পুলিশ এই মামলায় অভিযুক্ত বাইক আরোহীকে শনাক্ত করে হেফাজতে নিয়েছে।

দাদর থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে ১৬ মার্চ সন্ধ্যা ৭:১৫ টার দিকে। বলরাজ মেহরা হেঁটে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই একটি দ্রুতগামী বাইক তাকে পিছন থেকে ধাক্কা দেয়।

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু