কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল-সহ ১৪ বিরোধী দল

আগামী ৫ এপ্রিল এই মামলার শুনানি হতে পারে দেশের সর্বোচ্চ আদালতে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস-সহ দেশের ১৪টি বিরোধী দল (14 Opposition Parties)। বিরোধী দলগুলির অভিযোগ, সিবিআই (Central Bureau of Investigation), ইডির (Enforcement Directorate) মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি কেবল বিজেপি বিরোধী দলগুলিকে টার্গেট করে চলেছে। আগামী ৫ এপ্রিল এই মামলার শুনানি হতে পারে দেশের সর্বোচ্চ আদালতে। 

মামলাকারী বিরোধী দলগুলির আরও অভিযোগ, যে নেতারা বিজেপিতে যোগদান করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ইডি বা সিবিআই। যদিও দেশের প্রধান শাসকদলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সি স্বাধীনভাবে কাজ করে চলেছে।

তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ছাড়াও সুপ্রিম কোর্টে মামলা দায়েরকারী এই ১৪ বিরোধী দলের তালিকায় রয়েছে কংগ্রেস, আম আদমি পার্টি (Aam Aadmi Party), জনতা দল-ইউনাইটেড (Janata Dal-United), ভারত রাষ্ট্র সমিতি (Bharat Rashtra Samithi), রাষ্ট্রীয় জনতা দল (Rashtriya Janata Dal), সমাজবাদী পার্টি (Samajwadi Party), শিবসেনা- উদ্ধব ঠাকরে(Shiv Sena), ন্যাশনাল কনফারেন্স (National Conference), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (Nationalist Congress Party), বাম ও ডিএমকে (Left and the DMK)।

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’