পুলিশের গাড়ির মধ্যেই যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ, আটক ২, পলাতক ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: আবার ডবল ইঞ্জিন রাজ্যে গণধর্ষণের অভিযোগ। পাঁচজন মিলে এক যুবতীকে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এখানে জড়িয়ে গিয়েছে পুলিশের নামও। ছত্তিশগড়ের কোরবা জেলায় পুলিশের জরুরি সাহায্য পরিষেবা গাড়ির চালক–সহ পাঁচজন ব্যক্তি ১৯ বছর বয়সের এক যুবতীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই খবর আজ, শনিবার পুলিশ জানিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর আলোড়ন পড়ে গিয়েছে। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে এই গণধর্ষণের ঘটনায় ডায়াল ১১২ পুলিশ হেল্পলাইনের গাড়ির চালক–সহ দুই অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের গাড়ির মধ্যেই যুবতীকে গণধর্ষণের ঘটনা ঘটলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের, জরুরি পরিষেবা দেওয়া যাদের কাজ তাদের হাতেই যুবতীর গণধর্ষণের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এখানে রক্ষকই ভক্ষকের ভূমিকায় কাজ করেছে বলে স্থানীয় সূত্রে খবর।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, গত ৮ জানুয়ারি রাতে বাঙ্কিমোংরা থানা এলাকার অধীনে এই গণধর্ষণের ঘটনাটি ঘটে। এখানে নির্যাতিতার পরিচিত পাঁচ অভিযুক্তের মধ্যে একজন তাঁকে ফোন করে জানান, এখানকার একজন পুলিশ কর্তা। অভিযুক্তরা বাঙ্কিমোংরার একটি নির্জন বাড়িতে যুবতীকে নিয়ে যায়। তারপর সেখানে চালক এবং আরও চারজন তাকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। এই গণধর্ষণের ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। নির্যাতিতার পরিবারের সদস্যরা দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন।

এছাড়া এই গণধর্ষণের ঘটনার পর অভিযুক্তরা নির্যাতিতাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে নির্যাতিতা তাঁর বাড়িতে কোনওরকমে পৌঁছতে সক্ষম হন। আর নির্যাতিতা তাঁর পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি বর্ণনা করেন। পরিবারের সদস্যরা তাঁকে তাৎক্ষণিকভাবে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং পরে পুলিশকে খবর দেন। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, গণধর্ষণের অভিযোগটি প্রথমে শুক্রবার সিভিল লাইনস থানায় জিরো এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়েছিল এবং পরে তদন্তের জন্য বাঙ্কিমোরা থানায় স্থানান্তরিত করা হয়েছিল। কোরবার পুলিশ সুপার সিদ্ধার্থ তিওয়ারি জানান, এই ঘটনায় ‘‌ডায়াল ১১২’‌ সার্ভিসের প্রাইভেট ড্রাইভার–সহ দুই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আরও তিন অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানীভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

পুজোর আনন্দ হবে দ্বিগুণ, বাড়িতে অতিথি আপ্যায়নে বানান সুস্বাদু মিল্ক রোল বরফি

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩