যোগী রাজ্যে বাড়িতে ঢুকে দুই শিশুকে খুন, পাল্টা এনকাউন্টারে খতম খুনি

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী আদিত্যনাথের জমানায় উত্তরপ্রদেশে অবাধ রাজত্ব চলছে অপরাধীদের। মঙ্গলবার ভর সন্ধেয় বদায়ুনের বাবা কলোনির এক বাড়িতে ঢুকে দুই শিশুকে গলা কেটে খুন করল এক দুষ্কৃতী। শেষ পর্যন্ত অবশ্য গুলি চালিয়ে ওই খুনিকে খতম করেছে পুলিশ। কিন্তু ভয়ঙ্কর ঘটনার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সন্ধেয় মান্ডি সমিতি থানার অন্তর্গত বাবা কলোনিতে বিনোদ কুমার সিংহের বাড়িতে আচমকাই হাজির হয় সেলুন মালিক বছর তিরিশের সাজিদ। ওই সময় বাড়িতে মালিক বিনোদ সিংহ ছিলেন না। তাঁর স্ত্রী ও তিন সন্তান ছিল। যেহেতু সাজিদের সঙ্গে আগে পরিচয় ছিল, তাই কোনও সন্দেহ করেননি বিনোদের স্ত্রী। ঘরে ঢুকেই চা করার অনুরোধ করে সাজিদ। সেই অনুরোধমতো রান্না ঘরে চলে যান বিনোদের স্ত্রী। এক ফাঁকে ঘর থেকে বেরিয়ে ছাদে চলে যায় সাজিদ। ওই সময়ে ছাদেই খেলছিল বিনোদের তিন ছেলে আয়ুষ, অহান ও যুবরাজ। আচমকাই কুড়াল নিয়ে তিন জনের উপরে চড়াও হয় সাজিদ। কুড়ালের কোপে আয়ুষ ও অহানের ধড়মুণ্ডু আলাদা করে দেয়। কুড়ালের কোপে গুরুতর জখম হয় যুবরাজ। ওই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়ে চম্পট দেয় সাজিদ।

চা বানানোর পরে সাজিদের খোঁজ করে বিনোদের স্ত্রী। তাকে দেখতে না পেয়ে ছাদে যায়। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় তিন ছেলেকে পড়ে থাকতে দেখেন। বিনোদের স্ত্রীর চি‍ৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে তিন শিশুকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান পড়শিরা। চিকি‍ৎসকরা আয়ুষ ও অহানকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম যুবরাজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনার কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘাতক সাজিদের সেলুনে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই ঘাতক সাজিদের সন্ধান পায়। এনকাউন্টারেই খতম করে দুই শিশুর খুনিকে।

 

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে