অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলিকাণ্ডে জড়িত ২ দুষ্কৃতীকে গুলিতে ঝাঁঝরা করল পুলিশ

Share:

  • নিজস্ব প্রতিনিধি, বরেলি: বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতীকে এনকাউন্টারে খতম করল যোগী পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) গোপন সূত্রে খবর পেয়ে দুই অভিযুক্ত রবীন্দ্র কুলু ও অরুণকে গ্রেফতার করতে গাজিয়াবাদের এক গোপন ডেরায় হানা দেয় পুলিশ। প্রথমে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় দু’জনকে। কিন্তু তাতে সাড়া না দিয়ে পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে গুলি যুদ্ধ চলে। শেষ পর্যন্ত দুই দুষ্কৃতীকে ঘায়েল করে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের চিকি‍ৎসার জন্য এক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুই‌ দুষ্কৃতী।

গত ১২ সেপ্টেম্বর বলি নায়িকা দিশা পাটানির বরেলির সিভিল লাইনসের বাড়ি লক্ষ্য করে গুলি চলে। যদিও ওই গুলিতে কেউ জখম হননি। দুই কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারার গ্যাংয়ের তরফে গুলি চালানোর দায় স্বীকার করা হয়েছে। স্বঘোষিত হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের বদলা নিতেই ওই গুলি চালানোর কথা জানানো হয়েছে। একই সঙ্গে বলি অভিনেত্রী ও তাঁর পরিবারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘ভবিষ্যতে সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করলে করুণ পরিণতি ভোগ করতে হবে।’

বরেলির সিভিল লাইনসের ৪০ নম্বর বাড়িতেই থাকে অভিনেত্রী দিশা পাটানোর পরিবার। সম্প্রতি তাঁর দাদা খুশবু পাটানি স্বঘোষিত ধর্মগুরু প্রেমানন্দ মহারাজের সমালোচনা করেছিলেন। এদিন সমাজমাধ্যম ‘ফেসবুক’-এ নিজেদের বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ নামে পরিচয় দেওয়া দুই ব্যক্তি লেখেন ‘জয় শ্রীরাম’।। রাম রাম সবি ভাইয়া কো। ভাইয়েরা, আজ খুশবু পাটানি ও দিশা পাটানির বাড়িতে (ভিলা নম্বর ৪০, সিভিল লাইনস বরেলি) যে গুলি চালানোর ঘটনা ঘটেছে তা আমরা ঘটিয়েছি। খুশবু আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ জি মহারাজ এবং অনিরুদ্ধাচার্য জি মহারাজ) অপমান করেছেন। তিনি আমাদের সনাতন ধর্মকে অবমাননা করার চেষ্টা করেছেন।”

এখানেই থামেননি দুজনে। আরও লিখেছেন, ‘যারা ধর্মকে অবমাননা করবে তাদের “জীবিত রাখা হবে না।” আমাদের পূজিত দেবতাদের অপমান সহ্য করা হবে না। এটি শুধু একটি ট্রেলার ছিল। পরের বার যদি তিনি বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনও অশ্লীলতা দেখান, তাহলে আমরা তাদের বাড়ির কাউকে জীবিত রাখব না। এই বার্তাটি শুধু তার জন্য নয়, চলচ্চিত্র জগতের সমস্ত শিল্পী এবং তাদের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য। ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম এবং সাধুদের প্রতি এই ধরণের অবমাননাকর কাজ করবে, তার পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকো। আমাদের ধর্ম রক্ষার জন্য যে কোনও পর্যায়ে যেতে হয়, আমরা তার জন্য প্রস্তুত। আমরা কখনও পিছু হটব না। আমাদের জন্য, ধর্ম এবং সমগ্র সমাজ সর্বদা এক; তাদের রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব।’ ওই গুলি চালানোর ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়।

গত ১৫ সেপ্টেম্বর অভিনেত্রীর বাবা জগদীশ পাটানিকে ফোন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আশ্বাস দেন, পাতালে লুকিয়ে থাকলেও গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের খুঁজে বের করা হবে। তাঁর সেই আশ্বাসের ৪৮ ঘন্টার মধ্যেই পুলিশ গুলিকাণ্ডে জড়িত দুই দুষ্কৃতীকে ঝাঁঝরা করে দিল।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা