গুজরাটে অকাল বৃষ্টি, বজ্রপাতে মৃত ২০

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: গুজরাটে অকাল বৃষ্টি। বজ্রপাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। নষ্ট হয়ে গিয়েছে বেশ কয়েকটি অঞ্চলের ফসল। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ নভেম্বর)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ত্রাণ প্রদানে নামানো হয়েছে স্থানীয় প্রশাসনকে।

অমিত শাহ জানিয়েছেন, ‘গুজরাটের বিভিন্ন শহরে খারাপ আবহাওয়া ও বজ্রপাতে বহু মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের অপূরণীয় ক্ষতির জন্য আমি গভীর সমবেদনা জানাচ্ছি। স্থানীয় প্রশাসন আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ত্রাণ কাজে নিয়োজিত রয়েছে।’

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র জেলার কিছু অংশে নিম্নচাপ কেন্দ্রীভূত হলেও সোমবার থেকে বৃষ্টিপাত হ্রাস পাবে। উত্তর-পূর্ব আরব সাগরের উপর একটি ঘূর্ণিঝড় সঞ্চালন অবস্থান করছে, যা সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলের উপর তার প্রভাব বিস্তার করছে।

স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (এসইওসি) তথ্য অনুযায়ী, রবিবার গুজরাটের ২৫২টি তালুকের মধ্যে ২৩৪টিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সুরাট, সুরেন্দ্রনগর, খেদা, তাপি, ভারুচ এবং আমরেলির মতো জেলাগুলিতে মাত্র ১৬ ঘন্টায় ৫০ থেকে ১১৭ মিমি পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে।

বজ্রপাতে বোটাদ তালুকের ২২ বছর বয়সী এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মেহসানা জেলায় একটি অটোরিকশার উপর গাছ পড়ে ২৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া তাপি জেলায় দু’জন এবং সাবরকাঁথা, আহমেদাবাদ, মেহসানা ও দাহোদ জেলায় বজ্রপাতে একজন করে কৃষকের মৃত্যু হয়েছে।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২