চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাটলা হাউস এনকাউন্টার: আসামী আরিজের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাটলা হাউস এনকাউন্টার কাণ্ডে সাজাপ্রাপ্ত আরিজ খানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দিল দিল্লি হাইকোর্ট। মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও বিচারপতি অমিত শর্মা। গত অগস্ট মাসে মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখার কথা জানিয়েছিল ডিভিশন বেঞ্চ।

২০০৮ সালের ১৯ সেপ্টেম্বর গোপন সূত্রে দিল্লি পুলিশের কাছে খবর পৌঁছয়, বাটলা হাউসে ঘাঁটি গেড়ে রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের জঙ্গিরা। ওই খবরের ভিত্তিতেই তল্লাশি চালাতে বাটলা হাউসে পৌঁছয় দিল্লি পুলিশের বিশাল বাহিনী। তার পরেই জঙ্গি ও দিল্লি পুলিশের মধ্যে শুরু হয় গুলিযুদ্ধ। ওই গুলিযুদ্ধে ইন্সপেক্টর মোহন চাঁদ শর্মা-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী বুলেটবিদ্ধ হন। পরে মোহন শর্মা মারা যান। পুলিশের পাল্টা গুলতে আরিজ খান-সহ একাধিক সঙ্গী আহত হয়। যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয় আরিজ। দীর্ঘ ১০ বছর বাদে গ্রেফতার হয় আরিজ খান।

২০২১ সালের মার্চ মাসে দিল্লির নিম্ন আদালত পুলিশ আধিকারিক মোহনচাঁদ শর্মাকে খুন-সহ একাধিক অপরাধে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বাটলা হাউস এনকাউন্টারের মূলপাণ্ডা আরিজ খান। তার আইনজীবীর দাবি ছিল, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাঁর মক্কেলকে। এদিন ওই মামলার রায় দিতে শোনাতে গিয়ে সাজাপ্রাপ্ত আসামী আরিজ খানের মুক্তির আর্জি খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও বিচারপতি অমিত শর্মা। তবে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ