রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে ভারত-বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের বহু দেশ থেকে চাকরি দেওয়ার নাম করে ভাড়াটে সৈন্য নিয়োগ করেছে রাশিয়া। ওই ভাড়াটে সৈন্যরা যুদ্ধক্ষেত্রে লড়তে গিয়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন। এখনও পর্যন্ত রুশ সেনার হয়ে লড়তে গিয়েছেন ২১৭ জন ভারতীয়। তার মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৯ জন। শীর্ষ আদালতে দেওয়া রিপোর্টে এমন পিলে চমকানো তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে যাওয়া ২৬ ভারতীয়কে দেশে ফেরানো নিয়ে দায়ের এক মামলার শুনানি হয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে। শুক্রবার (২২ মে) ওই বেঞ্চেই কেন্দ্রীয় সরকারের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্যা ভাট্টি জানান, ‘নানা প্রলোভন দেখিয়ে মোট ২১৭ জন ভারতীয়কে রুশ সেনাবাহিনীতে সামিল করা হয়েছে। তাঁর মধ্যে ৪৯ জন মারা গিয়েছেন।’

কোন প্রলোভনে পা দিয়েছেন ভারতীয়রা?

প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্যা ভাট্টি জানিয়েছেন, ‘আকর্ষণীয় মাসিক বেতন ও অন্যান্য লোভনীয় সুযোগ-সুবিধার ফাঁদে পড়ে বহু ভারতীয় স্বেচ্ছায় রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন। ভাড়াটে সৈন্য হিসাবে যাঁদের নিয়োগ করা হয়েছে তাঁদের এককালীন ৫ হাজার মার্কিন ডলার ছাড়াও মাসিক আড়াই হাজার মার্কিন ডলার বেতন দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া রুশ নাগরিকত্ব দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারানোদের আর্থিক ক্ষতিপূরণ হিসাবে ১ লক্ষ ৬৮ হাজার মার্কিন ডলার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।’

প্রধান বিচারপতির বেঞ্চে অতিরিক্ত সলিসিটর আরও জানিয়েছেন, ‘রুশ সরকারের সঙ্গে কূটনৈতিকস্তরে আলোচনা চালিয়ে ১৩৯ ভারতীয়কে ওই চুক্তি থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। যুদ্ধে লড়তে যাওয়া বেশ কয়েকজন ভারতীয়র কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। রুশ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, ‘রাশিয়ার সেনাবাহিনীতে নাম লেখানো ছয় ভারতীয়র কোনও সন্ধান মিলছে না। নিখোঁজদের সন্ধানে মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকরা রুশ কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন।’

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

আন্টার্কটিকার বরফে রক্তের ধারা! রহস্যময় ‘ব্লাড ফলস’-এর আসল গল্প জানলে অবাক হবেন

বাড়িতে মাটির ভাঁড়ে টাকা জমাচ্ছেন? জানেন কোন দিকে রাখলে সমৃদ্ধি আসবে

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, তেলেভাজা এড়িয়ে চলুন, পেটের সমস্যা বাড়বে…

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুই‍ৎজারল্যান্ড

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী