রাজধানীতে ঘন কুয়াশা,  ব্যাহত ২৪টি  ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এখনও অব্যাহত দিল্লিতে শৈত্যপ্রবাহ। তারজেরে ফের ব্যাহত হয়েছে ট্রেন এবং বিমান পরিষেবা । বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। এদিন দিল্লি বিমানবন্দরে কুয়াশার কারণে সামগ্রিকভাবে ১০০ টি বিমান ব্যাহত হয়েছে। বাতাসের গুণমান ‘খুব খারাপ’ বিভাগে রয়ে গেছে। গত তিন ঘন্টায় কুয়াশার কারণে আরও ৪৭ টি বিমান ব্যাহত হয়েছিল। খারাপ আবহাওয়ার কারণে ট্রেন পরিষেবাগুলিও  ব্যাহত হয়েছে। যারজেরে অনেক যাত্রীকে রেলস্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যায়।

 ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, উত্তর ভারতের বড় শহরগুলিতে কুয়াশার কারণে দিল্লিগামী ২৪টি ট্রেন ১ থেকে ৬ ঘণ্টা দেরিতে চলছে। এক যাত্রী জানিয়েছেন, ‘আমাদের ট্রেন অনেক দেরি। আমি রাত সাড়ে আটটার জন্য ভোপাল এক্সপ্রেস বুক করেছিলাম। এরপর তা পিছিয়ে রাত ৩টায় করা হয়। রাত তিনটে নাগাদ স্টেশনে পৌঁছে জানতে পারি ট্রেন চলছে না। আমরা ক্রমাগত অপেক্ষা করছি।‘

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) জানিয়েছে, সকাল ১০টায় জাতীয় রাজধানীতে সামগ্রিক একিউআই ছিল ৩৯২। যা খুবই খারাপ পর্যায়ের মধ্যে পড়ে।   প্রসঙ্গত , শূন্য থেকে ৫০ এর মধ্যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স  ‘ভাল’, ৫১ থেকে ১০০ এর মধ্যে ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ এর মধ্যে ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ এর মধ্যে ‘গুরুতর’ এবং ৪৫০ এর বেশি ‘গুরুতর প্লাস’ হিসাবে বিবেচিত হয়। একদিকে দিল্লিতে শৈত্য প্রবাহ  অন্যদিকে দূষণ আর তাতেই ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের জনজীবন।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে