RAJYA SABHA ELETION : কর্নাটকে তিন আসনে জয়ী বিজেপি, এক আসনে কংগ্রেস

শূন্য হাতেই ফিরতে হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (Ex PM H D Devegowda) সংযুক্ত জনতা দলকে (JDS)।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দুই বিরোধী দল কংগ্রেস ও জেডিএসের মধ্যে অনৈক্যের সুযোগ নিয়ে রাজ্যসভার ভোটে (Rajya Sabha Poll) বাজিমাত করল পদ্ম শিবির (Saffron Camp)। রাজ্যের চার রাজ্যসভার আসনের মধ্যে তিন আসনে জয়ী হয়েছেন বিজেপি (BJP) প্রার্থীরা। বাকি আসনটি জিতেছে কংগ্রেস (Congress)। শূন্য হাতেই ফিরতে হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (Ex PM H D Devegowda) সংযুক্ত জনতা দলকে (JDS)। জয়ী প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union Finance Minister Nirmala Sitaran) ও কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)। চতুর্থ আসনে বিজেপি প্রার্থীর জয়ের জন্য কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (Former CM H D Kumarswamy)।

কর্নাটকে চার রাজ্যসভা আসনের জন্য লড়াইয়ের ময়দানে ছিলেন মোট ছয়জন। তার মধ্যে বিজেপি দাঁড় করিয়েছিল তিন জনকে। কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন দুই জন এবং জেডিএসের হয়ে একজন। চার আসনে জয়ের জন্য প্রত্যেক প্রার্থীর কমপক্ষে ৪৫ টি ভোটের প্রয়োজন ছিল। যদিও বিধায়ক সংখ্যার নিরিখে দুই আসনে বিজেপির এবং এক আসনে কংগ্রেস প্রার্থীর জয় সুনিশ্চিত ছিল। চতুর্থ আসনে জয়ের জন্য বিজেপি, কংগ্রেস ও জেডিএস-কারও কাছেও প্রয়োজনীয় ভোট ছিল না।

জেডিএসের পক্ষ থেকে কংগ্রেসকে প্রস্তাব দেওয়া হয়েছিল, চতুর্থ আসনে তাদের দলীয় প্রার্থীকে সমর্থন জানানো হোক। যদিও রাজ্য থেকে কংগ্রেস সরকারের বিদায় নেওয়ার পিছনের খলনায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ওই প্রস্তাবে রাজি হননি। ফলে চতুর্থ আসনে দ্বিতীয় পছন্দের ভোটে বিজেপি প্রার্থী লেহর সিং শিরোহিয়া জয়লাভ নিশ্চিত হয়েছিল। এদিন কার্যক্ষেত্রে তাই দেখা গেল। বিজেপির পক্ষ থেকে প্রথম পছন্দের ভোটে জয়ী হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, জগ্গেশ ও কংগ্রেসের জয়রাম রমেশ। চতুর্থ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী কোনও প্রার্থী নির্ধারিত সংখ্যায় প্রথম পছন্দের ভোট না পাওয়ায় দ্বিতীয় পছন্দের ভোট গণনা হয়। তাতে জয়ী হন বিজেপি প্রার্থী।

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসতে পারেন চিনা প্রেসিডেন্ট

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের