কর্নাটকে দেবগৌড়ার দলকে ৩ আসন ছাড়ল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বিধানসভা ভোটে কার্যত কন্নড়ভুমে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল। অস্তিত্ব বাঁচাতে তাই হাঁটুগেড়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করে এনডিএ জোটে শরিক হয়েছিল জেডিএস। কংগ্রেসের ‘আধিপত্য রুখতে হাত মিলিয়ে লোকসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দল। মঙ্গলবার রাতেই কর্নাটকে লোকসভা ভোটের জন্য আসন রফা চূড়ান্ত হয়েছে। রাজ্যের ২৮ আসনের মধ্যে মাত্র তিনটি আসন প্রাক্তন প্রধানমন্ত্রীর দলকে ছেড়েছেন অমিত শাহ-জেপি নাড্ডারা।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও সূত্রের খবর, রাজ্যের ২৮ আসনের মধ্যে জেডিএস লড়বে হাসন, মাণ্ড্য ও কোলারে। এছাড়া দেবগৌড়ার জামাই সি এন মঞ্জুনাথ বিজেপির টিকিটে লড়বেন বেঙ্গালুরু গ্রামীণ আসনে। উল্লেখ্য, হাসন আসনটি প্রাক্তন প্রধানমন্ত্রীর খাসতালুক হিসাবেই পরিচিত। পাঁচ বছর আগে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়েছিল জেডিএস। কিন্তু মুখ থুবড়ে পড়থে হয়েছিল দুই দলকে। ২৮টি আসনের মধ্যে ২৫টিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস ও জেডিএস জিতেছিল একটি করে আসনে। আর মাণ্ড্য আসনে জয়ী হয়েছিলেন বিজেপি সমর্থিত নির্দল প্রাথী।

বিজেপির পক্ষ থেকে দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, তাতে কর্নাটকের ২০ আসন ছিল। আর ওই ঘোষণার পরেই জেডিএসের অন্দরে ক্ষোভ তৈরি হয়। আসন রফা চূড়ান্ত হওয়ার আগে একতরফাভাবে পদ্ম শিবির প্রার্থী তালিকা ঘোষণা করায় দেবগৌড়া ও তাঁর ছেলে এইচডি কুমারস্বামীর কাছে ক্ষোভ উগরে দেন জেডিএস নেতারা। ওই ক্ষোভের বার্তা দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এর পরেই জেডিএসের জন্য বরাদ্দ আসনের নাম জানিয়ে দিয়েছেন বিজেপি শীর্ষ নেতারা।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়