চিপসের প্রলোভন দেখিয়ে ৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ, চর্চায় বিজেপি শাসিত রাজ্যের আইনশৃঙ্খলা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে প্রকাশ্যে আসছে একের পর এক নারী নির্যাতনের খবর। রাজস্থানের যোধপুরে তিন বছরের এক দলিত শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুকন্যার পরিবারের পরিচিত এক ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। চিপসের প্রলোভন দেখিয়ে ঘৃণ্য এই কাজটি করা হয়েছে বলে জানা গিয়েছে। একটি তিন বছরের শিশুকন্যার উপর এহেন অত্যাচারের পর উঠেছে নিন্দার ঝড়। কতটা বিকৃত মানসিকতা হলে তবে এই কাজ কেউ করতে পারে সেই চর্চা শুরু হয়েছে।

জানা গিয়েছে, অভিযুক্ত সাজিদ খান শিশুকন্যাকে চিপসের প্রলোভন দেখিয়ে কাছের একটি মাঠে নিয়ে যায়। সেখানেই শিশুকন্যার উপর নির্যাতন চালানো হয়। তারপর অভিযুক্ত শিশুকন্যাকে তার বাড়ির কাছে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। শিশুকে বাড়ির সামনে কাঁদতে দেখে তার পরিবারের সদস্যরা গ্রামবাসীদের সহায়তায় হাসপাতালে নিয়ে যায়। ৩ বছরের শিশুকন্যার অবস্থার অবনতি হওয়ায়, তাকে চিকিৎসার জন্য যোধপুরে রেফার করা হয়। প্রাথমিক চিকিৎসার সময় চিকিৎসকরা যৌন নির্যাতনের চিহ্নও পেয়ে পুলিশকে খবর দেন। সাজিদ খান ভরতপুরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাঁচতে পারেনি। পুলিশ তালে পালি জেলা থেকে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্ত ব্যক্তি নীলছবি দেখারর প্রতি আসক্ত ছিল এবং অপরাধ করার আগে প্রায় ১৫টি ভিডিও দেখেছে। শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক। এই ঘটনাটি রাজ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং বিরোধীদলীয় নেতা টিকারাম জুলি সহ বিরোধী নেতারা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মহিলাদের উপর বিশেষ করে দলিত ও উপজাতি সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান অপরাধের জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছেন ।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা