কেসিআরকে ধাক্কা দিয়ে কংগ্রেসে যোগ ৩৫ বিআরএস নেতার

জুপাল্লি কৃষ্ণ রাও ও পলগুনেতি শ্রীনিবাস রেড্ডির নেতৃত্বে মোট ৩৫ জন নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরের শেষের দিকে তেলেঙ্গানা বিধানসভার ভোট। আর ওই ভোটের আগেই বড়সড় ধাক্কা খেলেন  মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। দলের একডজন প্রাক্তন মন্ত্রী-বিধায়ক ও সাংসদ যোগ দিলেন কংগ্রেসে। সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধির উপস্থিতিতে দলে যোগ দেন তাঁরা। ভারত রাষ্ট্রীয় সমিতির যে সমস্ত নেতা এদিন কংগ্রেসে নাম লিখিয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জুপাল্লি কৃষ্ণ রাও, পলগুনেতি শ্রীনিবাস রেড্ডি, গুরনাথ রেড্ডি, পায়াম বেঙ্কটেশ্বারাল্লু।

কর্নাটকে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বিপুল জয়ের পরেই দক্ষিণের আর এক রাজ্য তেলেঙ্গানায় কার্যত কংগ্রেসের মরা গাঙে নতুন করে বাণ এসেছে। শতাব্দী প্রাচীন দল আগামী বিধানসভা ভোটে রাজ্যে ক্ষমতা দখল করতে চলেছে এমন সম্ভাবনা জোরালো হতেই ক্ষমতাসীন ভারত রাষ্ট্রীয় সমিতি ও বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেই তেলেঙ্গানার শাসকদলের একাধিক নেতা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন। তাঁদের মধ্যে যেমন প্রাক্তন মন্ত্রী-সাংসদ রয়েছেন, তেমনই একাধিকবারের বিধায়ক সহ পুরসভার চেয়ারপার্সনরাও রয়েছেন।

এদিন ভারত রাষ্ট্রীয় সমিতির দুই দাপুটে নেতা জুপাল্লি কৃষ্ণ রাও, পলগুনেতি শ্রীনিবাস রেড্ডির নেতৃত্বে ৩৫ জন প্রাক্তন সাংসদ-বিধায়ক ও বিভিন্ন করপোরেশনের পদাধিকারী দিল্লিতে এআইসিসি দফতরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর ওই বৈঠকে দলত্যাগী নেতারা জানান, ২ জুলাই রাহুল গান্ধির সভায় আরও একাধিক বিআরএস ও বিজেপি নেতা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা ও কর্নাটক বিধানসভার ভোটের পরে কংগ্রেসকে নিজেদের  দল হিসেবে মনে করছেন তেলেঙ্গানার আম জনতা।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং