ভাতিন্ডায় সেনা ছাউনিতে গুলিতে নিহত চারজনই সেনা জওয়ান, জঙ্গি যোগ ওড়াল পুলিশ

বুধবার ভোর চারটে ৩৫ নাগাদ ওই গুলি চালানোর ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ভাতিন্ডার সেনা ছাউনিতে বুধবার ভোর রাতে চলা গুলিকাণ্ডে নিহত চার জনই সেনা জওয়ান। নিহতরা ৮০ মিডিয়াম রেজিমেন্টের সদস্য। কয়েকদিন আগেই ছাউনি থেকে উধাও হয়ে গিয়েছিল একটি ইনসাস রাইফেল। গুলিকাণ্ডে ওই উধাও হয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন সেনা আধিকারিকরা। অমন্যদিকলে গুলিকাণ্ডে জড়িত দুই হামলাকারীকে এখনও পাকড়াও করা যায়নি।

সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর চারটে বেজে ৩৫ মিনিটে ভাতিন্ডা সেনা ছাউনিতে ঢুকে পড়ে সাদা পোশাক পরিহিত দুই হামলাকারী। আধিকারিকদের মেসে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। কাক ভোরে গুলির শব্দ শুনে ঘাবড়ে যান ৮০ মিডিয়াম রেজিমেন্টের অন্যান্য সেনা জওয়ানরা। ঘটনাসথলে পৌঁছে তারা দেখেন রক্তাক্ত অবনস্থায় লুটিয়ে চার সেনা জওয়ান। গুলি চালিয়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয় হামলাকারীরা। মাত্র দুইদিন আগেই সেনা ছাউনির অস্ত্রভাণ্ডার থেকে মিসিং হয়ে্ছিল ইনসাস রাইফেল ও ২৮ রাউন্ড কার্তুজ। এদিনের গুলিকাণ্ডে ওই অস্ত্র ও কার্তুজ ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন সেনা আধিকারিকরা।

অন্যদিকে, সেনা ছাউনিতে গুলিকাণ্ডে জঙ্গি যোগের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন ভাতিন্ডার সিনিয়র পুলিশ সুপার জিএস খুরানা। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবেই ঘটনার তদন্ত করবে পুলিশ।

 

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…