ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম চার মাওবাদী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই নির্বাচন। এই আবহে ফের আবারও মাওবাদী এবং নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল ছত্তিশগড়ে। গঙ্গালুর থানার অন্তর্গত লেন্দ্র গ্রামের কাছে একটি জঙ্গলে বুধবার সকাল ৬ টা থেকে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। আর তাতেই নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হলেন চারজন ।

বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি জানিয়েছেন, বুধবার সকালে  নিরাপত্তারক্ষীদের একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযানে নামে। আর সেই সময় মাওবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান চারজন। সুন্দররাজ পি জানিয়েছেন, গুলি বন্ধ হওয়ার পর ঘটনাস্থল থেকে একটি লাইট মেশিনগান ও অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, বিজাপুর-সহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর  এনকাউন্টারে এখনও পর্যন্ত ৩৩ জন প্রাণ হারিয়েছিলেন। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। তবে এই প্রথম নয় গত ৩ মার্চ ছত্তিশগড়ে মাওবাদী এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আর তাতেই একজন মাওবাদী প্রাণ হারান। অন্যদিকে, বস্তার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিজাপুর জেলায় ১৯ এপ্রিল ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হবে।  এই আবহে ফের ছত্তিশগড়ে হল মাওবাদী এবং নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষ।

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না