Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মন্ত্রীর জন্মদিনে গরহাজিরের শাস্তি, চার পুর কর্মীকে সাসপেন্ড

কংগ্রেস ও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কে সি আরের জমানায় রাজ্যে গণতন্ত্র নয়। রাজতন্ত্র চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: কে তারক রামা রাও (K Taraka rama Rao)। রাজ্যবাসীর কাছে কেটিআর (KTR) হিসেবেই পরিচিত। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (Chief Minister K C Rao) ছেলেই শুধু নন, দাপুটে মন্ত্রী হিসেবেও পরিচিত। আর তাঁর  জন্মদিনেই নাকি গরহাজির! এত বড় স্পর্ধা! সবক তো শেখাতে হয়। শেষ পর্যন্ত সবক শেখাতে তেলেঙ্গানার বেল্লামপল্লী পুরসভার ((Belampally Municipal Corporation) চার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই সমালোচনার ঝড় উঠেছে। কংগ্রেস (Congress) ও বিজেপির (Bjp) পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কে সি আরের (K C R)  জমানায় রাজ্যে গণতন্ত্র নয়। রাজতন্ত্র চলছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ জুলাই মুখ্যমন্ত্রীর ছেলে কেটিআরের জন্মদিন ছিল। আর ওই জন্মদিন উপলক্ষে বেল্লামপল্লী সরকারি হাসপাতালে সকাল দশটা নাগাদ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বেল্লামপল্লী পুর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে হাজির থাকার জন্য পুর কর্মীদের নির্দেশ দিয়েছিলেন পুর কমিশনার। কিন্তু ওই অনুষ্ঠানে বাকি কর্মীরা হাজির থাকলেও গরহাজির ছিলেন চার কর্মী। আর সে কথা জানতে পেরেই রেগে অগ্নিশর্মা হয়ে যান পুর কমিশনার।

পরের দিন অর্থা‍ৎ ২৫ জুলাই চার কর্মী টি রাজেশ্বরী, এস পুনমচন্দার, এ মোহন ও সারভাইকে  মন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে গরহাজির থাকার জন্য কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়। ২৪ ঘন্টার মধ্যে উপযুক্ত কারণ দেখাতে না পারলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু জবাব দেওয়ার সময়সীমা পার হওয়ার আগেই চার জনকে সাসপেন্ড করা হয়। শাস্তির খাঁড়া যাদের উপরে নেমে এসেছে সেই কর্মীরা প্রশ্ন তুলেছেন, মন্ত্রীর জন্মদিনে হাজির হওয়া তাঁদের চাকরির অংশ না হওয়া সত্বেও কেন শাস্তি দেওয়া হল? বেল্লামপল্লী পুরসভার কমিশনার অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের