চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লিতে করোনার অ্যাকটিভ কেস বৃদ্ধি পেয়েছে ৪৩৩ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীতে গত কয়েকদিন ধরেই চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ যেমন হাজারের গণ্ডি ছাড়িয়েছে, তেমনই অ্যাকটিভ কেসের সংখ্যাও লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। তার মধ্যেই চমকে ওঠার মতো তথ্য উঠে এসেছে। গত ১৮ দিনে রাজধানীতে মারণ ভাইরাসের অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৪৩৩ শতাংশ।

মঙ্গলবার দিল্লির স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত ৩০ মার্চ রাজধানীতে অ্যাকটিভ কেসের সংখ্যা ছিল মাত্র ৯৩২ জন। গতকাল ১৭ এপ্রিল সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৭৬ জনে। গত রবিবারই অ্যাকটিভ কেসের সংখ্যা পাঁচ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। বেড়ে দাঁড়িয়েছিল ৫ হাজার ২৯৭ জনে। তবে গতকাল সোমবার দৈনিক সংক্রমিতের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংক্যা পাঁচ হাজারের গণ্ডির নিচে নেমেছে।

গত ১৯ দিনে রাজধানীতে প্রাণঘাতী ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২০০ জনের বেশি। মারা গিয়েছেন ৩০ জন। তার মধ্যে গত ১৫ এপ্রিল শনিবার প্রাণ হারিয়েছিলেন পাঁচ জন। গতকাল সোমবার রাজধানীতে নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ১৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৫ শতাংশ। শনাক্তের হার গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।

Published by:

Share Link:

More Releted News:

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ