নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা থারের, গুরুগ্রামে মৃত্যু ৫ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মরসুমে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সকালে গুরুগ্রামের জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী থার ডিভাইডারের সাথে ধাক্কা খায়। এর ফলে পাঁচজন নিহত হন। গুরুতর আহত হন এক জন। ভোর সাড়ে ৪টের দিকে মহাসড়কের ৯ নম্বর এক্সিটের কাছে এই ঘটনা ঘটে। আধিকারিকরা জানিয়েছেন,  ছয়জনের একটি দল, তাঁদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন মহিলা। তাঁরা উত্তরপ্রদেশ থেকে গুরুগ্রামে কোনও কাজের জন্য এসেছিলেন।

দ্রুতগতির এসইউভিটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা খায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। বাকি দু'জনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মধ্যে একজন মারা যান। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে থার সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।
বর্তমান সময়ে মাহিন্দ্রা থার-এর বেশ কিছু দুর্ঘটনার কথা সামনে আসছে। সাম্প্রতিক সময়ে, এই এসইউভিটি বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং দুর্ঘটনার জন্য আলোচনায় এসেছে। গত অগস্ট মাসে, দিল্লির মতি নগর এলাকায় একটি দ্রুতগামী থারের ধাক্কায় একজন বাইক আরোহীর মৃত্যু হয়। সেই দুর্ঘটনার রইল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে যে গাড়ি এবং একটি ট্রাকের মাঝখানে বাইকটি সম্পূর্ণভাবে পিষ্ট হয়ে যাচ্গেছে। গাড়ির উইন্ডশিল্ডে অনেক ফাটলও দেখা গিয়েছে। অভিযুক্ত থার চালক অমরিন্দর সিং সোধি গাড়িটি ফেলে তৎক্ষণাৎ চম্পট দেয়। তল্লাশি চালিয়ে পুলিশ গাড়িতে দুটি মদের বোতল খুঁজে পায়।

আরেকটি ঘটনায়, নয়াদিল্লির  চাণক্যপুরীতে একটি দ্রুতগামী থার গাড়ির ধাক্কায় একজন পথচারীর মৃত্যু হয়। কর্মকর্তারা জানিয়েছেন যে রাষ্ট্রপতি ভবন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছিল। তা সত্ত্বেও পথচারীর মৃতদেহ চার ঘন্টা ধরে রাস্তায় পড়ে ছিল। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সে পুলিশকে জানায় গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পরার জন্যই এই দুর্ঘটনা ঘটে। 

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

বাইকে ​তেল ভরে টাকা না দিয়ে উল্টে দাদাগিরি, হাড়োয়ায় গ্রেফতার ২ তৃণমূল কর্মী

মসজিদের মাইক খোলার নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন