তামিলনাড়ুতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৫ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি : তামিলনাড়ুতে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন। তামিলনাড়ুর পুডুকোট্টাই জেলায় এই ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার পথ দুর্ঘটনাটি ঘটেছে ত্রিচি-রামেশ্বরম হাইওয়ের ওপর। বেপোরোয়া গতিতে আসা একটি ট্রাক আচমকাই রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। সেইসময় চায়ের দোকানের সামনেই দাঁড়িয়ে ছিল বেশ কয়েকজন। ট্রাকটি ধাক্কা মারার পর ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই পাঁচ জনের মধ্যে একজন মহিলা। এই ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। আহতদের পুডুকোট্টাই সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ধাক্কার লাগার পর ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুছড়ে গিয়েছে।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রতি ঘণ্টায় ৫৩টি পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ১৯ জনের। রিপোর্ট অনুযায়ী, সারা দেশ জুড়ে ৩ লক্ষ ৬১ হাজার ৩১২টি পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রিপোর্টে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ১৮ থেকে ৪৫ বছর বয়সিরা এই পথ দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে। দেশ জুড়ে একের পর এক পথ দুর্ঘটনার খবর সামনে আসায় উদ্বিগ্ন প্রশাসন।

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত